শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

শিক্ষার্থীদের মিলনমেলায় রাকসুর গণইফতার

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশের সময়: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৩৪ মোট ভিউ
Oplus_16908288

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় ১৮ হাজার শিক্ষার্থীকে নিয়ে গণ-ইফতারের আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ।রবিবার (০১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ ইফতার মাহফিলে ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়।

এই আয়োজনের বিশেষ দিক ছিল—মুসলিম শিক্ষার্থীদের পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে রাকসু এ উদ্যোগ গ্রহণ করে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে রাকসু জিএস সালাউদ্দিন আম্মার বলেন, আজকের এই গণইফতার আয়োজন শুধুমাত্র মুসলিম শিক্ষার্থীদের জন্য নয়; সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্যও আলাদাভাবে ইফতারের ব্যবস্থা রাখা হয়েছে। প্রায় ১৮ হাজারের অধিক শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। আশা করছি, পুরো আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।তবে কোনো অনাকাঙ্ক্ষিত কারণে খাবারের স্বল্পতা দেখা দিলে আগাম ক্ষমা প্রার্থনা করছি। সবাই যেন পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মাধ্যমে সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে এটাই আমাদের প্রত্যাশা।

সম্প্রীতির মেলবন্ধন তৈরির আহ্বান জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, রাকসুর পক্ষ থেকে আমরা ক্যাম্পাসে সহমর্মিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছি। সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের প্রায় ১৮ হাজারের অধিক শিক্ষার্থীর একসঙ্গে ইফতারে অংশগ্রহণ সত্যিই অনন্য ও প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা রাখি।

ফান্ডিংয়ের বিষয়ে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও রাকসুপ্রেমী ভাইয়েরাই এই আয়োজন বাস্তবায়নে সহায়তা করেছেন। সংগৃহীত অর্থের প্রায় পুরোটা ইফতারের ব্যয়েই খরচ করা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital