রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

নারায়ণগঞ্জে ‘চাঁদাবাজিমুক্ত এলাকা’ ঘোষণা যুবদল নেতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৯১ মোট ভিউ

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশেম নগর হাউজিং এলাকাকে ‘চাঁদাবাজিমুক্ত এলাকা’ হিসেবে ঘোষণা দিয়ে পোস্টার লাগিয়েছেন মশিউর রহমান রনি। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল–এর নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব। বুধবার (৪ মার্চ) মাসদাইর এলাকার কাশেম নগর হাউজিংয়ে এ ঘোষণা সংবলিত পোস্টার টানানো হয়।

পোস্টারে বলা হয়েছে, ইট, বালি, পাথরসহ সব ধরনের নির্মাণসামগ্রী সরবরাহে কোনো চাঁদা দাবি করা যাবে না। জমির মালিক বা নির্মাণকারী ব্যক্তি তার সুবিধামতো যেকোনো স্থান থেকে মালামাল কিনতে পারবেন—এ ক্ষেত্রে কোনো বাধা বা চাপ প্রয়োগ করা যাবে না।

এছাড়া রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অর্থ আদায় বা ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রাত ৮টার পর বহিরাগতদের এলাকায় প্রবেশ নিষিদ্ধ বলেও উল্লেখ রয়েছে। ছিনতাইকারী বা চাঁদাবাজকে আটক করে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও রয়েছে। যোগাযোগের জন্য পোস্টারে দুটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এর আগে নির্মাণকাজ ঘিরে চাঁদা দাবি ও ছিনতাইয়ের অভিযোগ ছিল। তাই এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখলেও, বাস্তবে কতটা কার্যকর হবে—তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকে।

এ বিষয়ে মশিউর রহমান রনি বলেন, কেউ ব্যক্তিগতভাবে জমি কিনে বাড়ি নির্মাণ করলে তাকে কোনোভাবেই হয়রানি করা যাবে না। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ দেওয়া হবে না বলেও তিনি জানান। তার নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে এলাকাবাসীকে তাকে আটক করে প্রশাসনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital