রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

শাবিপ্রবিতে আন্তঃসংগঠন সম্প্রীতি জোরদারে ছাত্রশিবিরের ইফতার আয়োজন

শাবিপ্রবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৩৯ মোট ভিউ

 

 

বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ইউসি ভবনের কনফারেন্স রুমে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির–এর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

ইফতার মাহফিলে বিভিন্ন বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। উপস্থিত ছিলেন ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, আপ বাংলাদেশসহ অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা।

এসময় শাখা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন বলেন, বন্ধুপ্রতিম সংগঠনগুলোর সম্মানে এ আয়োজন করা হয়েছে। পারস্পরিক সৌহার্দ্য, শ্রদ্ধা ও সংলাপের মাধ্যমে একটি ইতিবাচক ও সুস্থ ক্যাম্পাস পরিবেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, মতাদর্শে ভিন্নতা থাকলেও পারস্পরিক সম্মান বজায় রেখে সব দল-মতের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চান তারা। শান্তিপূর্ণ, সহনশীল ও সহযোগিতামূলক ক্যাম্পাস গঠনে সব সংগঠনকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital