বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি শিক্ষককে হেনস্তা ও কর্মচারীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী সরকারের এক মাসের সাফল্য: সীমান্তে মৃত্যুহীন ৩০ দিন বিএনপি সরকারের এক মাস, যেসব বার্তা পাওয়া গেল নিজ এলাকা চারঘাটে জকসু নেতা জাহিদের উদ্যোগে শিশুদের কোরআন তেলাওয়াত ও ইফতার মাহফিল ইরান যুদ্ধের কারণে বাতিল হলো প্রধানমন্ত্রীর ওমরা সফর  আধিপত্য সইবে না বাংলাদেশ, ঘাড় থেকে বোঝা ফেলে দিয়েছে জাতি বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান জবি উপাচার্যের জবিতে নতুন ভিসির ঐক্যের ডাক, রাজনীতির ঊর্ধ্বে উঠে অভিভাবকত্বের প্রতিশ্রুতি শবে কদরের মর্যাদায় ফুলেল বরণ বর্জন করে দোয়ার আহ্বান নবনিযুক্ত জবি উপাচার্যের

ঐক্য ও সম্প্রীতির অনন্য আবহে জবি ক্যারিয়ার ক্লাবের ইফতার সম্পন্ন

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১১৫ মোট ভিউ

পবিত্র রমজানের শিক্ষা, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং সুদৃঢ় ঐক্যের এক অনন্য মেলবন্ধনের মধ্য দিয়ে সম্পন্ন হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যারিয়ার ক্লাবের বার্ষিক ইফতার মাহফিল।

 

শনিবার (০৭ মার্চ) রাজধানীর ওয়ারীর ‘ফ্রাইজো’ রেস্টুরেন্টে অত্যন্ত আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের পরিবেশে এই আয়োজন অনুষ্ঠিত হয়। সাবেক ও বর্তমান সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি রূপ নেয় সম্প্রীতির এক মিলনমেলায়।

 

বিকাল ৫টা থেকেই আমন্ত্রিত অতিথিদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। সাবেকদের দিকনির্দেশনা ও কর্পোরেট ভাবনা। ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক নেতৃবৃন্দ ও জ্যেষ্ঠ সদস্যগণ। তারা নবীনদের উদ্দেশ্যে কর্পোরেট জগতে টিকে থাকার জন্য নেটওয়ার্কিং ও উন্নত যোগাযোগের (কমিউনিকেশন) গুরুত্ব তুলে ধরেন। তাদের মতে, এ ধরনের ইভেন্ট এবং সাংগঠনিক কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার সুযোগ তৈরি করে দেয়। ক্লাবের যেকোনো সফলতায় তারা সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন।

 

আরও পড়ার: সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি

 

অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক রাব্বানী রাশহা রাতুল সদস্যদের উপস্থিতিকে সুসংগঠিত ঐক্যের প্রতীক হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, “শত ব্যস্ততার মাঝেও ক্যারিয়ার ক্লাবের সদস্যরা যেভাবে আজকের আয়োজনে উপস্থিত হয়েছেন, তা আমাদের ঐক্যেরই চমৎকার দৃষ্টান্ত।” অতীতে আয়োজিত সফল ইভেন্ট ‘জব-জাংশন’-এর কথা স্মরণ করে তিনি জানান, আগামীতে শিক্ষার্থীদের পেশাদার দক্ষতা উন্নয়নে আরও বড় পরিসরে ক্যারিয়ার বিষয়ক সেমিনার ও প্রোগ্রাম আয়োজনের পরিকল্পনা তাদের রয়েছে।

 

অনুষ্ঠানে ক্লাবের সভাপতি এ.কে.এম. তামীম রহমান তার বক্তব্যে পারস্পরিক ঐক্যের ওপর জোর দিয়ে বলেন, “পবিত্র রমজানের এই আয়োজন আমাদের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার একটি বিশেষ মাধ্যম। ক্যারিয়ার ক্লাবের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলা। আমরা চাই প্রতিটি সদস্য যেন এখান থেকে নেতৃত্ব ও পেশাদারিত্বের শিক্ষা নিয়ে কর্মজীবনে সফল হতে পারে।”

 

ইফতারের ঠিক আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মাহফিলে ক্লাবের বর্তমান ও সাবেক কমিটির সদস্য, ম্যানেজমেন্ট ট্রেইনি, সাধারণ সদস্য এবং অ্যালামনাইগণ উপস্থিত ছিলেন। ইফতার গ্রহণের পর সকলে পারস্পরিক কুশল বিনিময় ও আড্ডার মধ্য দিয়ে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক সুন্দর সন্ধ্যা অতিবাহিত করেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital