রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিরোধী দলের লংমার্চ জ্বালানি অপচয় ও জনগণের ভোগান্তি বাড়াবে: ইশরাক হোসেন মানুষের টাকা চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের পকেটে যাচ্ছে: বিরোধীদলীয় নেতা জামায়াত আমিরকে ‘লাল কার্ড’ দেখালেন ছাত্রদল নেতা Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

ডিরেক্টরস গিল্ড অব কানাডার সদস্য হলেন বাংলাদেশের ইকবাল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৭২ মোট ভিউ

কানাডার চলচ্চিত্র শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ পেশাজীবী সংগঠন ডিরেক্টরস গিল্ড অব কানাডা (ডিজিসি)। গুরুত্বপূর্ণ এই সংগঠনের পরিচালক সদস্যপদ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরী। তিনি মনে করেন, এ সংগঠনের সদস্য হওয়াটা অনেক সম্মানের।

সংগঠনটির ওয়েবসাইট ডিরেক্টরস ডট সিএ-তে ইকবাল হোসাইন সম্পর্কে বলা হয়েছে, তিনি বলি (দ্য রেসলার) সিনেমার জন্য পুরস্কার জয় করেছেন। তাঁর সিনেমাটি ২০২৩ সালে দক্ষিণ কোরিয়ার বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল থেকে নিউ কারেন্টস অ্যাওয়ার্ড জিতেছিল। এবং তাঁর সিনেমা একাডেমি অ্যাওয়ার্ডের ৯৭তম আসরে বাংলাদেশ থেকে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে অস্কার প্রতিযোগিতার জন্য অংশ নেয়।

বুসানের পুরস্কার হাতে ইকবাল হোসাইন চৌধুরী। ছবি: পরিচারকের সৌজন্যে
ডিজিসি ওয়েবসাইট থেকে জানা যায়, কানাডার চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পে কাজ করা পরিচালক, সহকারী পরিচালক, প্রোডাকশন ম্যানেজার ও বিভিন্ন সৃজনশীল বিভাগের পেশাজীবীদের প্রতিনিধিত্বকারী একটি গুরুত্বপূর্ণ সংগঠন। এই গিল্ড সদস্যদের পেশাগত অধিকার রক্ষা, কাজের মান উন্নয়ন ও শিল্পের মানদণ্ড বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কানাডার মূলধারার চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনায় কাজ করতে গেলে এই সংগঠনের সদস্যপদ একটি বড় স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়।

ডিরেক্টরস গিল্ড অব কানাডার এই পরিচালকদের তালিকায় বাংলাদেশ থেকে একমাত্র ইকবাল হোসাইন চৌধুরীর নাম রয়েছে। এই পরিচালক টরন্টো থেকে হোয়াটস অ্যাপ বার্তায় বলেন, ‘কানাডার মূলধারার সিনেমায় আমি বহু ক্ষুদ্র দায়িত্বও গুরুত্বের সঙ্গে পালন করেছি। এমনও হয়েছে স্রেফ এক দিনের একটা কাজের ইন্টারভিউ দেওয়ার জন্য আমি সাড়ে তিন শ কিলোমিটার দূরে গেছি। পরে সে কাজটা হয়নি। সেদিক থেকে ডিরেক্টর হিসেবে সদস্যপদ পাওয়া সম্মানের।’
ইকবাল জানান, ডিরেক্টরস গিল্ড অব কানাডার মতো গুরুত্বপূর্ণ পেশাজীবী সংগঠনে একজন বাংলাদেশি নির্মাতা হিসেবে অন্তর্ভুক্তি ভবিষ্যতে আরও নির্মাতাকে আন্তর্জাতিক পরিসরে কাজ করার জন্য উৎসাহিত করতে পারে। তিনি আরও বলেন, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশিদের মধ্যে এমন ধারা তৈরি করা যেখান থেকে অন্যরাও উৎসাহী হতে পারে। এর মধ্য দিয়ে দেশের সিনেমা এগিয়ে যাবে সেটাই প্রত্যাশা।’

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital