রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিরোধী দলের লংমার্চ জ্বালানি অপচয় ও জনগণের ভোগান্তি বাড়াবে: ইশরাক হোসেন মানুষের টাকা চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের পকেটে যাচ্ছে: বিরোধীদলীয় নেতা জামায়াত আমিরকে ‘লাল কার্ড’ দেখালেন ছাত্রদল নেতা Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

মানুষের টাকা চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের পকেটে যাচ্ছে: বিরোধীদলীয় নেতা

অফিস ডেক্স
  • প্রকাশের সময়: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ মোট ভিউ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেছেন, মানুষের টাকা কোথায় যায়? চাঁদাবাজদের পকেটে যায়, দুর্নীতিবাজদের পকেটে যায়। এসব বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের পথসভায় সীতাকুণ্ড পৌর সদরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, মানুষের আয় বাড়েনি, কিন্তু দায় বেড়েছে, ব্যয় বেড়েছে। বিএনপি সরকারে আসার আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলোর মধ্যে এক-দুই ধরনের কার্ড বিতরণ ছাড়া অন্য প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা হয়নি।

 তিনি আরও বলেন, দেশের মানুষের মৌলিক সমস্যাগুলোরও কোনো সমাধান হয়নি। জনগণের অর্থের অপচয় ও দুর্নীতি বন্ধ করতে হবে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital