রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিরোধী দলের লংমার্চ জ্বালানি অপচয় ও জনগণের ভোগান্তি বাড়াবে: ইশরাক হোসেন মানুষের টাকা চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের পকেটে যাচ্ছে: বিরোধীদলীয় নেতা জামায়াত আমিরকে ‘লাল কার্ড’ দেখালেন ছাত্রদল নেতা Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

গরুর জাত অনুযায়ী মাংসের দাম নির্ধারণের দাবি, আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৯৪ মোট ভিউ

বাজারে হাঁস-মুরগির মতো গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম আলাদাভাবে নির্ধারণের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রোববার (৮ মার্চ) জনস্বার্থে এই নোটিশ পাঠান মো. মাহমুদুল হাসান।

নোটিশটি পাঠানো হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়–এর সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়–এর সচিব, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর–এর মহাপরিচালক এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন–এর চেয়ারম্যান বরাবর।

আইনি নোটিশে বলা হয়েছে, দেশের বাজারে ব্রয়লার, সোনালী ও দেশি মুরগির ক্ষেত্রে আলাদা দামে বিক্রি হয়। কিন্তু গরুর মাংসের ক্ষেত্রে এ ধরনের কোনো বিভাজন নেই। বর্তমানে দেশি ষাঁড়, সংকর জাত, খামারের গরু, বয়স্ক গাভী বা বকনা—সব ধরনের গরুর মাংস একই দামে বিক্রি করা হচ্ছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, এ ধরনের অভিন্ন মূল্য নির্ধারণ সাধারণ ভোক্তাদের সঙ্গে প্রতারণার শামিল এবং এটি একটি অন্যায্য বাণিজ্যিক প্রক্রিয়া। এর ফলে ভোক্তারা অনেক সময় নিম্নমানের বা শক্ত মাংসের জন্যও বেশি দাম দিতে বাধ্য হচ্ছেন, বিশেষ করে বয়স্ক গাভীর মাংসের ক্ষেত্রে।

এ ছাড়া বলা হয়, এই ব্যবস্থার কারণে দেশের প্রান্তিক ও গ্রামীণ খামারিরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যারা পরিশ্রম করে উন্নত মানের দেশি গরু পালন করেন, তারা ন্যায্য দাম পাচ্ছেন না। অন্যদিকে সংকর জাতের গরুর খামারি ও বয়স্ক গাভী বিক্রির সঙ্গে জড়িত কিছু সিন্ডিকেট অযৌক্তিক মুনাফা করছে বলে অভিযোগ করা হয়েছে।

 

আরও পড়ুন:নাটোরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন

 

নোটিশে আরও বলা হয়েছে, এ ধরনের পরিস্থিতি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং প্রতিযোগিতা আইন, ২০১২–এর পরিপন্থী।

নোটিশে ১৫ দিনের মধ্যে গরুর জাত ও ধরন—যেমন দেশি ষাঁড়, সংকর জাত, বয়স্ক গাভী ও বকনা—অনুযায়ী খুচরা পর্যায়ে মাংসের আলাদা দাম নির্ধারণে প্রশাসনিক ও আইনি নির্দেশনা জারি করার দাবি জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সুপ্রীম কোর্ট–এর হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital