রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিরোধী দলের লংমার্চ জ্বালানি অপচয় ও জনগণের ভোগান্তি বাড়াবে: ইশরাক হোসেন মানুষের টাকা চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের পকেটে যাচ্ছে: বিরোধীদলীয় নেতা জামায়াত আমিরকে ‘লাল কার্ড’ দেখালেন ছাত্রদল নেতা Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ

নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা, আদালতে হাজির হতে সমন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৮৫ মোট ভিউ

অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী–এর বিরুদ্ধে দায়ের করা মামলা গ্রহণ করে তাকে আদালতে হাজির হওয়ার সমন জারি করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।

রোববার (৮ মার্চ) সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত–এ মামলার আবেদন করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির। তিনি জানান, মামলার আবেদন ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে এবং সকাল ১১টার দিকে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

মামলার আবেদনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ–এর কাছে বড় ব্যবধানে পরাজিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী। এরপর থেকে তিনি বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন গণমাধ্যমে মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা ও মানহানিকর মন্তব্য করে আসছেন বলে অভিযোগ করা হয়েছে।

 

আরও পড়ুন:রবিনের আবেদন শুনানির জন্য গ্রহণ, ব্যালট সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

 

বাদী আরও উল্লেখ করেন, গত ৫ মার্চ ফেসবুকে নাসীরুদ্দীন পাটওয়ারীর কিছু বক্তব্য দেখতে পান, যা পরে কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমেও হুবহু প্রকাশিত হয়। এসব বক্তব্যে মির্জা আব্বাসকে বাংলাদেশের ক্রিমিনাল র‍্যাঙ্কে ‘নাম্বার ওয়ান গডফাদার’ বলা হয়েছে, যা তার জন্য অত্যন্ত মানহানিকর ও আপত্তিকর বলে দাবি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, এসব বক্তব্য ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় মির্জা আব্বাসের সম্মান ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। বাদীর দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে তার রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, যা শিষ্টাচার ও সামাজিক রীতিনীতির পরিপন্থী।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital