শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় টাঙ্গাইলের মোশাররফ নিহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১২৯ মোট ভিউ

সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁর নাম মোশারফ হোসেন (৩৮)। তিনি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা মধ্যপাড়া গ্রামের মো. সুজাত আলীর ছেলে।

গতকাল রোববার বাংলাদেশ সময় রাত নয়টার দিকে সৌদি আরবের আল-খার্জ এলাকার একটি কম্পাউন্ডের আবাসিক ভবনে এ হামলার ঘটনা ঘটে। সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হামলার তথ্য জানিয়েছে। মোশারফ হোসেনের সঙ্গে কাজ করা ওই এলাকার লোকজন পরিবারকে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।

ছবি:মোশাররফ হোসেন

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরব যান মোশারফ হোসেন। দুই বছর আগে সর্বশেষ তিনি দেশে এসেছিলেন। মৃত্যুর আধা ঘণ্টা আগেও তিনি বড় ছেলে মাহিমের সঙ্গে ভিডিও কলে কথা বলেছিলেন।

মোশারফের বড় ছেলে মাহিম (১৪) স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং ছোট ছেলে মিহান মাদ্রাসার প্রথম শ্রেণিতে পড়ে।

মাহিম জানায়, গতকাল রাত সাড়ে আটটার দিকে বাবার সঙ্গে তার ভিডিও কলে কথা হয়। তখন তার বাবা বলেছিলেন, ঈদের কাপড়চোপড় যা লাগে কিনে নিতে। তিনি পরে টাকা পাঠাবেন। কিন্তু এর আগেই ক্ষেপণাস্ত্র হামলায় তার বাবা নিহত হন।

 

আরো পড়ুন:হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার

 

মোশারফের স্ত্রী কবরী আক্তার বিলাপ করে বলেন, ‘এখন এই দুই সন্তান নিয়ে আমি কীভাবে চলব? আমাদের এখন কে দেখবে?’
মোশারফের বাবা সুজাত আলী বলেন, ‘আমার ছেলেকে তো আর পাব না। এখন অন্তত তার লাশটা দেশে ফেরত চাই। যেন শেষবারের মতো তাকে দেখতে পারি।’

সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল রনী বলেন, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। মরদেহ দ্রুত দেশে আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

শেয়ার করুন

2 thoughts on "সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় টাঙ্গাইলের মোশাররফ নিহত"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital