রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নিয়োগ পাচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৮২ মোট ভিউ

 

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। এ সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন স্পিকারকে শপথ পড়াবেন।

এর আগে সংসদের প্রথম অধিবেশনে সভাপতি, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্ধারণের জন্য ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক আজ সকালেই অনুষ্ঠিত হয়েছে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করছেন। জানা গেছে, বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন সম্পর্কিত বিষয়গুলো এতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।

সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে ডেপুটি স্পিকারের পদ নিয়ে বিএনপির দেওয়া মৌখিক প্রস্তাব আপাতত গ্রহণ করেনি বিরোধী দল জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, জাতীয় সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনা শেষ হওয়ার পর ডেপুটি স্পিকারের বিষয়ে তাদের চূড়ান্ত অবস্থান জানানো হবে।

শেয়ার করুন

One thought on "ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নিয়োগ পাচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital