সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

ঈদের ছুটিতে অনলাইন লেনদেনের জন্য বিশেষ সময় নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩৭ মোট ভিউ

আসন্ন ঈদ উপলক্ষে ঘোষিত সরকারি ছুটিতে ব্যাংকিং লেনদেন নির্বিঘ্ন রাখতে বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউস (বিএসিএইচ) ও রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস) সেবার জন্য বিশেষ সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে জানানো হয়েছে, আগামী ১৮ ও ১৯ মার্চ বিএসিএইচ ও আরটিজিএসের আওতায় লেনদেন নির্ধারিত নতুন সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে।

সার্কুলার অনুযায়ী, বিএসিএইচ এর আওতায় উচ্চমূল্যের ক্লিয়ারিং চেক জমা দেওয়ার সময়সীমা সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত এবং রিটার্ন কাট-অফ সময় দুপুর ১২টা ৩০ মিনিট। নিয়মিত মূল্যের ক্লিয়ারিং চেক জমা দেওয়ার সময়সীমা দুপুর ১২টা পর্যন্ত এবং রিটার্ন কাট-অফ সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ১টা।

এ ছাড়া বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সেবা বিদ্যমান সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে আরটিজিএস ব্যবস্থায় বাংলাদেশি মুদ্রা ও বৈদেশিক মুদ্রায় লেনদেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত হবে।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঈদুল ফিতরের আগে আর্থিক লেনদেন সহজ ও দ্রুত সম্পন্ন করার সুবিধার্থে এই বিশেষ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital