শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নেচার ইনডেক্সে একাডেমিকে ১০ম, রসায়নে দ্বিতীয় জবি বসুন্ধরা শপিং মলে শত শত মানুষের সামনে যুবকের রহস্যজনক মৃত্যু যুদ্ধক্ষেত্রে এআই ব্যবহার ‘সভ্যতার জন্য হুমকি’: পোপ লিও, আসছে নতুন ইশতেহার ১২৭তম নজরুল জন্মজয়ন্তী ও তারুণ্যের ভাবনা পঞ্চগড়ে কোরবানির ঈদকে ঘিরে কামারশালায় ব্যস্ততা থাকলেও বিক্রি কম নতুন সরঞ্জামের প্রতিমন্ত্রীর উদ্বোধনে পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু পঞ্চগড়ে ঈদের আগে সড়কে ধান-খড়, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসে আজ পবিত্র আরাফার দিন ঈদের বাস, ডুয়েট শিক্ষার্থীদের ‘অধিকার’ এর প্রশ্ন লালপুরে ফাঁকা রাস্তায় ডাকাতির সময় ৩ জন ডাকাত সদস্য আটক

জবিস্থ নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠিত

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৭ মোট ভিউ

 

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত নরসিংদী জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নরসিংদী জেলা ছাত্রকল্যাণ পরিষদ’-এর উদ্যোগে জমকালো আয়োজনে ইফতার মাহফিল ও ২০ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) নরসিংদী জেলা শহরে অবস্থিত ফুড গার্ডেন রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনটির বর্তমান ও সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা আবুল খায়ের ফরাজিসহ অন্যান্য উপদেষ্টা সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় নরসিংদী জেলার নবাগত ২০ ব্যাচের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে সংগঠনের প্রধান উপদেষ্টা আবুল খায়ের ফরাজি বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনে জেলা ভিত্তিক সংগঠনগুলো শিক্ষার্থীদের পারস্পরিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নরসিংদী জেলার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব, সহযোগিতা ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।’

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সিরাজুম মুনির তাহমিদ বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নরসিংদী জেলার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করতেই আমাদের এই আয়োজন। নবীন শিক্ষার্থীরা যেন বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতেই নিজেদের একটি পরিবার খুঁজে পায়—এটাই আমাদের মূল লক্ষ্য। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সবার অংশগ্রহণের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’

সাধারণ সম্পাদক সিফাত সরকার মুবিন বলেন, ‘জেলা ভিত্তিক এ সংগঠন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও নরসিংদী জেলার শিক্ষার্থীদের একত্রিত রেখে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।’

বক্তব্য শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়। পুরো আয়োজনটি সৌহার্দ্য ও আন্তরিকতার পরিবেশে সম্পন্ন হয়।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital