শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

জবিতে ‘ভাইস-চ্যান্সেলর’স গবেষণা পুরস্কার’ পাচ্ছেন অধ্যাপক ড. নিস্তার জাহান কবীর

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৮৮ মোট ভিউ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ‘ভাইস-চ্যান্সেলর’স গবেষণা পুরস্কার ২০২৩-২০২৪’-এর জন্য মনোনীত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবীর।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের গবেষণা পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাঁকে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ২০২৩ সালে স্বনামধন্য ‘International Journal of Arab and Muslim’-এ প্রকাশিত একটি গবেষণা প্রবন্ধের জন্য তাঁকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। তাঁর গবেষণাপত্রটির শিরোনাম হলো “They are us’: Orientalist perspective challenged in New Zealand Newspapers’ coverage.”

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অধ্যাপক ড. নিস্তার জাহান কবীরের এই গৌরবময় অর্জন বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে, যা তাঁর সহকর্মী ও শিক্ষার্থীদের জন্য এক বড় অনুপ্রেরণার উৎস।

আগামী ৮ এপ্রিল (বুধবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ১১ তলায় অবস্থিত জবি কনফারেন্স হলে (১) আনুষ্ঠানিকভাবে তাঁকে এই পুরস্কার প্রদান করা হবে।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

শেয়ার করুন

2 thoughts on "জবিতে ‘ভাইস-চ্যান্সেলর’স গবেষণা পুরস্কার’ পাচ্ছেন অধ্যাপক ড. নিস্তার জাহান কবীর"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital