সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

জুলুমহীন বাংলাদেশ গড়ার ইচ্ছা প্রকাশ করেন সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১১৬ মোট ভিউ
নাগরিক হিসেবে সবার অধিকার সমান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে কোনো হিংসা-বিদ্বেষ, জুলুম বা নির্যাতন থাকবে না। ধর্ম, বর্ণ, গোত্র বা রাজনৈতিক পরিচয়-নির্বিশেষে রাষ্ট্রের কাছে প্রতিটি নাগরিকের পরিচয় তিনি একজন মানুষ।’

শনিবার (৪ এপ্রিল) সকালে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কালুপাড়া পিঠালীগাছা সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে আয়োজিত এক হরিবাসর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত নির্বাচনে জনগণের আস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন বলেন, ‘বিএনপি ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গ্রাম ও শহরগুলোকে নতুনভাবে সাজানো হচ্ছে।

উপস্থিত জনসাধারণের উদ্দেশে জাহিদ হোসেন বলেন, ‘আপনার রক্ত আর আমার রক্ত লাল, আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই। উন্নয়ন হতে হবে সবার জন্য। মসজিদে উন্নয়ন হলে মন্দিরেও হবে। কর্মসংস্থান হলে তা সবার ছেলেমেয়ের জন্যই হতে হবে।

’ এলাকায় শান্তি ও উন্নয়নের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থান বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। 

সরকারি সুযোগ-সুবিধা প্রাপ্তিতে কোনো ধরনের ঘুষ বা দুর্নীতির সুযোগ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘উপজেলা বা যেকোনো সরকারি দপ্তরে কাজ আপনাদের অধিকার। প্রকল্পের টাকা বা সেবার জন্য কাউকে এক পয়সাও দিতে হবে না। যদি কেউ অন্যায় করে, তবে আপনাদের সোচ্চার হতে হবে।

 

অনুষ্ঠানে ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, উপজেলা ও ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital