বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘরে বসে যেভাবে নিবন্ধন করবেন ‘ফুয়েল পাস’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১২৩ মোট ভিউ

সরকার দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, আধুনিক এবং শৃঙ্খলাবদ্ধ করতে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ সেবা চালু করেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও বিআরটিএ-এর যৌথ উদ্যোগে চালু হওয়া এই ব্যবস্থায় মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করে একটি ইউনিক কিউআর কোড পাওয়া যাবে, যা ফিলিং স্টেশনে জ্বালানি নেওয়ার সময় ব্যবহার করা হবে।

নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্র, গাড়ির রেজিস্ট্রেশন তথ্য (ব্লু বুক/স্মার্ট কার্ড), চ্যাসিস ও ইঞ্জিন নম্বর, একটি সচল মোবাইল নম্বর এবং পাসপোর্ট সাইজ ছবি প্রয়োজন হবে। ব্যবহারকারীরা fuelpass.gov.bd ওয়েবসাইট বা ‘Fuel Pass’ অ্যাপের মাধ্যমে সহজেই নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

 

প্রক্রিয়ার শুরুতে গাড়ির তথ্য ও ব্যক্তিগত তথ্য যাচাই করা হয়, এরপর মোবাইলে পাঠানো ওটিপি দিয়ে নম্বর নিশ্চিত করতে হয়। সব ধাপ সম্পন্ন হলে একটি নিরাপদ পাসওয়ার্ড সেট করে কিউআর কোড তৈরি হয়, যা প্রিন্ট করেও ব্যবহার করা সম্ভব।

যাদের স্মার্টফোন নেই, তারা কম্পিউটার দোকান থেকে নিবন্ধন করে কিউআর কোড প্রিন্ট করে সঙ্গে রাখতে পারবেন। শুরুতে এই সেবা ঢাকার দুটি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে মোটরসাইকেলের জন্য চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে এটি সারা দেশে সব যানবাহনের জন্য সম্প্রসারণ করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital