বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

শিবির নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিচার দাবি

সংবাদ শিরোনাম ডেস্ক :
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৮৮ মোট ভিউ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিবিরের ‘গুপ্ত রাজনীতি’ হানিট্র্যাপের মাধ্যমে নারী শিক্ষার্থীদের সাথে শিবির নেতার প্রতারণা ও যৌন হয়রানির অভিযোগের বিচার দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল।

গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনটির নেতাকর্মীরা এসব দাবি জানান।
মনববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শিবির তাদের কর্মীদের পরিচয় গোপন রেখে ক্যাম্পাসে সাংগঠনিক ও নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে। সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে তারা শিক্ষার্থীদের কাছে গিয়ে ভোট চেয়েছে বলেও দাবি করেন তারা।

উল্লেখ্য,অভিযুক্ত সাকিব নামের এই শিক্ষার্থী তিন নারী শিক্ষার্থীর সাথে প্রেমের অভিনয় করে শারীরিক সম্পর্ক গড়ে তুলেন এবং ছাত্রী সং¯’ায় যোগ দেবার জন্য চাপ প্রয়োগ ও জকসুর শিবির প্যানেলে ভোট দিতে চাপ প্রয়োগ করেন দাবি করে লিখিত অভিযোগ দেন তিন নারী ভুক্তভুগী শিক্ষার্থী।

মানববন্ধনে ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ বলেন, গুপ্ত শিবির বিগত সময়ে প্রতিটা ক্যাম্পাসে ‘হানি ট্রাপ’ এর ফাঁদে ফেলে শিক্ষার্থীদের সাথে প্রতারণা করেছে। এটা প্রতারণা এবং স্পষ্ট মুনাফেকি। তাদের এই ফাঁদ থেকে আমাদের বোনদের রক্ষা করে নিরাপদ ক্যাম্পাস বিনির্মান করার প্রত্যয় ব্যক্ত করেন এই নেতা।

এসময় ছাত্রদলের যুগ্ম-আহবায়ক শাহরিয়ার হোসেন বলেন, সম্প্রতি ক্যাম্পাসের এক শিক্ষার্থীর বিরুদ্ধে একাধিক নারী শিক্ষার্থীর সঙ্গে প্রতারণা ও সম্পর্ক গড়ে তোলার অভিযোগ উঠেছে। প্রথমে তাকে শিবিরের কর্মী হিসেবে অস্বীকার করা হলেও পরে জানা যায় তিনি সংগঠনটির পদধারী নেতা ছিলেন। অভিযোগ ওঠার পর ওই শিক্ষার্থী তার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে দেন। শিবিরের বর্তমান নেতৃত্বও তাকে কর্মী হিসেবে অস্বীকার করেছে, যা ‘গুপ্ত রাজনীতি’রই বহিঃপ্রকাশ বলে দাবি করেন তিনি।

ভুক্তভোগী শিক্ষার্থীদের বরাতে বক্তারা জানান, অভিযুক্ত শিক্ষার্থী একাধিক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে পরে তা ভেঙে দিয়েছেন। অন্তত তিনজন শিক্ষার্থী স্বপ্রণোদিত হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন বলেও উল্লেখ করা হয়। বক্তারা আরো অভিযোগ করেন, ‘হানি ট্র্যাপ’ (প্রতারণামূলক কৌশল) ব্যবহার করে শিক্ষার্থীদের প্রভাবিত করার ঘটনাও ঘটেছে, যা উদ্বেগজনক। মানববন্ধন থেকে বক্তারা ক্যাম্পাসে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিবিরের সব কর্মীর তালিকা প্রকাশের দাবি জানান। পাশাপাশি তারা বলেন, কোনো সংগঠনের কর্মী অপরাধে জড়িত থাকলে তার দায় সংশ্লিষ্ট সংগঠনকেই নিতে হবে।

এছাড়া সদস্য সচিব সামসুল আরেফিন তার বক্তব্যে বলেন, তিন জন বোন একত্রিত হয়ে অভিযোগ জানিয়েছে, তারা আলাদা আলাদা ভাবে অভিযোগ জানিয়েছেন। তারা প্রতিবাদ করতে শিখেছে।

এসময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, আজ যারা শিবির পরিচয়ে ঘুরছে তারা আসলে ছাত্রলীগ ছিল। এরা মূলত হল বানিজ্য, শ্লীলতাহানি ও সকল অপকর্মের সাথে জড়িত। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এসব গুপ্ত রাজনীতির বিচারের দাবি জানান।

এ সময় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন , যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ , মোস্তাফিজ রুমি , মাহমুদুল হাসান খান মাহমুদ , রবিউল আওয়াল, নাহিয়ান বিন হক অনিক ,ইয়াকুব শেখ অনিক,নজরুল ইসলাম মামুন,রাশেদ আমিন, আরিফুল ইসলাম আরিফ, রায়হান হাসান অপু,মাহামুদুল হাসান প্রধান,রবিন মিয়া শাওন,মেহেদী হাসান সহ অন্যান্য যুগ্ম আহবায়ক ও আহবায়ক সদস্যবৃন্দ এবং কর্মীরা উপস্থিত ছিলেন।##

শেয়ার করুন

One thought on "শিবির নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিচার দাবি"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital