সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

জবি ডিবেটার্স এসেম্বলির সভাপতি মুন, সাধারণ সম্পাদক আনন

তানিয়া শবনম, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৮২ মোট ভিউ

 

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটার্স এসেম্বলি (জেএনইউডিএ)-এর আগামী ছয় মাসের জন্য নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী শেখ তাসলিমা জাহান মুন এবং সাধারণ সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী মো. আনন বিন রহমান।

বুধবার (২২ এপ্রিল) জেএনইউডিএ-এর উপদেষ্টা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. কেএএম রিফাত হাসান ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক নাসির উদ্দিন আহমেদের সই করা এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী সাদিয়া সুলতানা নেলি। যুগ্ম সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হাফিজ আশিকুর রহমান আকাশ।
সাংগঠনিক সম্পাদক লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মাইনুল ইসলাম অমি, দপ্তর সম্পাদক ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. মেহেদী হাসান। অর্থ সম্পাদক লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী তৌসিফ আহাম্মেদ মাহিন।
কর্মশালা বিষয়ক সম্পাদক অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোহাইমিনুল হক জিদ্দান।

এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন— রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রামিম হোসাইন। লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান ইমু। লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মাহাদি ইসলাম। ভূগোল বিভাগের শিক্ষার্থী রিয়াদ হোসাইন। লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী নাজাহ আহমেদ।

 

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital