বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

লিসবন বাংলা লাইভ কনসার্ট-২০২৬ মাতাবেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি জেমস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৬৫ মোট ভিউ

পর্তুগালে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এক ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষায় লিসবন। আগামী জুলাইয়ে পর্তুগালের মাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্ববৃহৎ কনসার্ট- ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট-২০২৬’। এই মেগা ইভেন্টে গান গাইতে আসছেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি ‘নগরবাউল’ খ্যাত জেমস।

কাজা দো বাংলাদেশ ও নোটিসিয়াস বাংলা-এর যৌথ উদ্যোগে আয়োজিত ওই কনসার্টটি ঘিরে ইতোমধ্যেই লিসবনে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজকরা জানিয়েছেন, আগামী ২৬ জুলাই লিসবনের প্রখ্যাত ভেন্যু ‘Lisboa Ao Vivo’-তে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। বিকেল ৫টা থেকে শুরু হওয়া ওই আয়োজনে জেমস তার কালজয়ী সব গান দিয়ে দর্শকদের মাতাবেন।

কনসার্টটি সফল করতে এবং বিস্তারিত তথ্য জনসাধারণের কাছে পৌঁছে দিতে স্থানীয় সময় রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় লিসবনের এভিনিউ রোমাস্থ ‘লিটন’স টার্কিশ গ্রিল’-এ একটি বিশেষ সংবাদ সম্মেলন ও ডিনার নাইটের আয়োজন করা হয়েছে।

কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান কাজা দো বাংলাদেশ ও নোটিসিয়াস বাংলা’র সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

আয়োজক প্রতিষ্ঠান কাজা দো বাংলাদেশ ও নোটিসিয়াস বাংলা জানিয়েছে, দর্শকদের জন্য তিন ক্যাটাগরিতে টিকিটের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ক্লাসিক্যাল টিকিটের (সীমিত সংখ্যক) মূল্য ২০ ইউরো, গোল্ডেন সার্কেল ৫০ ইউরো এবং ভিআইপি টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ ইউরো।

আয়োজকরা আশা করছেন, পর্তুগালে এটিই হতে যাচ্ছে এযাবৎকালের সবচেয়ে বড় ও জমকালো বাংলা কনসার্ট। জেমসের মতো আন্তর্জাতিক মানের শিল্পী পর্তুগালে আসায় কমিউনিটির বন্ধন আরও সুদৃঢ় হবে এবং প্রবাসের মাটিতে এক টুকরো বাংলাদেশ আনন্দে মেতে উঠবে বলে প্রত্যাশা তাদের।

সংবাদ সম্মেলনে পর্তুগালের গণমাধ্যমকর্মী ছাড়াও কমিউনিটি ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সাংস্কৃতিক অঙ্গনের মানুষরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

2 thoughts on "লিসবন বাংলা লাইভ কনসার্ট-২০২৬ মাতাবেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি জেমস"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital