শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

ঢাকা জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচনে প্রথম জবি রোভার স্কাউট গ্রুপের প্রার্থী

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: শনিবার, ৯ মে, ২০২৬
  • ৬১ মোট ভিউ

বাংলাদেশ স্কাউটসের ঢাকা জেলা রোভারের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচন-২০২৬’।

 

প্রতিবছরের ধারাবাহিকতায় সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন রোভার স্কাউট কার্যালয়ে ঢাকা জেলা রোভারকে আরও গতিশীল ও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে এ প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

নির্বাচনে মোট ৫ জন প্রতিনিধি নির্বাচিত হন। এর মধ্যে রোভার প্রতিনিধি হিসেবে ৩ জন এবং গার্ল-ইন-রোভার প্রতিনিধি হিসেবে ২ জন নির্বাচিত হয়েছেন। এ নির্বাচনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

নির্বাচনে মোট ভোটার ছিলেন ২৩৪ জন। এর মধ্যে ২২৪টি ভোট কাস্ট হয়। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রার্থী নাজমুল হোসেন আজাদ সর্বোচ্চ ১৫৫ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেন।

 

এ বিষয়ে ঢাকা জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত লূৎফুন নেসা শীরিন ফলাফল ঘোষণা করেন।

 

নির্বাচনে বিজয়ী হওয়ার পর অনুভূতি প্রকাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন বলেন, “মহান আল্লাহর অশেষ রহমত এবং সবার আন্তরিক ভালোবাসা, সহযোগিতা ও সমর্থনে দীর্ঘ দুই বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ উচ্চ ভোটে প্রথম স্থান অর্জন করেছে। এ অর্জনের জন্য ঢাকা জেলার সকল সিনিয়র রোভার মেট, বিভিন্ন ইউনিট ও গ্রুপের প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

 

তিনি আরও বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের বর্তমান ও সাবেক সিনিয়র রোভার মেট, সহকারী রোভার মেট, রোভার মেট এবং সকল সদস্যের নিরলস পরিশ্রম ও ঐক্যই এই সাফল্যের মূল শক্তি। ভবিষ্যতেও সেবামূলক কার্যক্রম, নেতৃত্ব ও আদর্শিক চর্চায় আমাদের গ্রুপ আরও এগিয়ে যাবে বলে আশা করি।”

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital