শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নেচার ইনডেক্সে একাডেমিকে ১০ম, রসায়নে দ্বিতীয় জবি বসুন্ধরা শপিং মলে শত শত মানুষের সামনে যুবকের রহস্যজনক মৃত্যু যুদ্ধক্ষেত্রে এআই ব্যবহার ‘সভ্যতার জন্য হুমকি’: পোপ লিও, আসছে নতুন ইশতেহার ১২৭তম নজরুল জন্মজয়ন্তী ও তারুণ্যের ভাবনা পঞ্চগড়ে কোরবানির ঈদকে ঘিরে কামারশালায় ব্যস্ততা থাকলেও বিক্রি কম নতুন সরঞ্জামের প্রতিমন্ত্রীর উদ্বোধনে পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু পঞ্চগড়ে ঈদের আগে সড়কে ধান-খড়, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসে আজ পবিত্র আরাফার দিন ঈদের বাস, ডুয়েট শিক্ষার্থীদের ‘অধিকার’ এর প্রশ্ন লালপুরে ফাঁকা রাস্তায় ডাকাতির সময় ৩ জন ডাকাত সদস্য আটক

জাবির লোক প্রশাসন শিক্ষার্থী সংসদ নির্বাচন সম্পন্ন, নেতৃত্বে কাব্য-আক্কাস

জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৩১ মোট ভিউ

 

 

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ভোট গণনা শেষে বিকেল ৩টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মাহমুদুর রহমান।

নির্বাচনে বিভাগের সভাপতি অধ্যাপক ড. হরে কৃষ্ণ কুন্ডুসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এতে সহ-সভাপতি (ভিপি) পদে ৫০ ব্যাচের নাগিব মাহফুজ কাব্য এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ৫১ ব্যাচের মো. আক্কাস আলী নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৫২ ব্যাচের আবদুল্লাহ আর রাফি, কোষাধ্যক্ষ পদে ৫০ ব্যাচের ইয়া আতিক শাহরিয়ার এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে ৫১ ব্যাচের রাজিব চন্দ্র কর বিজয়ী হয়েছেন।

 

আরও পড়ুন :চার মাস সিন্ডিকেট সভা বন্ধ থাকায় থমকে আছে জাবির প্রশাসনিক কার্যক্রম

 

 

 

ক্রীড়া বিষয়ক সহ-সম্পাদক পদে ৫২ ব্যাচের মো. মিনহাজুল হাসান আবির, স্বাস্থ্য ও সমাজসেবা বিষয়ক সম্পাদক পদে ৫২ ব্যাচের মো. শামসুল আলামিন, পাঠাগার বিষয়ক সম্পাদক পদে ৫৩ ব্যাচের মাহির ফয়সাল এবং ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ৫২ ব্যাচের মোছা. শাহানাজ মাহমুদ শোভা নির্বাচিত হয়েছেন।

 

অন্যদিকে সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হয়েছেন ৫০ ব্যাচের সাদিয়া আফরিন (নুপুর) এবং সহ-সম্পাদক হয়েছেন ৫২ ব্যাচের ঐশিক আচার্য অর্ঘ। ক্যারিয়ার বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ৫০ ব্যাচের সাদিকা আফরিন এবং সহ-সম্পাদক হয়েছেন ৫৩ ব্যাচের মো. মিনহাজুর রহমান অপু।
দপ্তর বিষয়ক সম্পাদক পদে ৫১ ব্যাচের মো. মাসউদ ও সহ-সম্পাদক পদে ৫৩ ব্যাচের সাইদুল নির্বাচিত হয়েছেন। এছাড়া প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে ৫১ ব্যাচের ফাতেমা আক্তার রূপা (মেঘ) এবং সহ-সম্পাদক পদে ৫৩ ব্যাচের তাসমীহা তাবাসসুম (রামিশা) বিজয়ী হয়েছেন।

 

কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ৫৪ ব্যাচের প্রিন্স ঢালি, মো. জায়েদুল মনির অনন্ত ও সাব্বির আহমেদ।

শেয়ার করুন

One thought on "জাবির লোক প্রশাসন শিক্ষার্থী সংসদ নির্বাচন সম্পন্ন, নেতৃত্বে কাব্য-আক্কাস"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital