শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

রুয়েটের দুই শিক্ষার্থীর ল্যাপটপ চুরি; প্যানিক অ্যাটাকে একজন হাসপাতালে

রুয়েট প্রতিনিধি:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৩০ মোট ভিউ

রুয়েটের দুই শিক্ষার্থীর ল্যাপটপ চুরি; প্যানিক অ্যাটাকে একজন হাসপাতালে

রুয়েট প্রতিনিধি:

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) দুই শিক্ষার্থীর ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হন এক শিক্ষার্থী। পরে ছাত্রকল্যাণ দপ্তরের সহায়তায় অ্যাম্বুলেন্সে করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৪ মে) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটের দিকে রুয়েট গেট সংলগ্ন দারুস সালাম মসজিদের পিছনে অবস্থিত জননী প্যালেসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন রুয়েটের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইবনুল হোসাইন (মিথুন) ও শাহরিয়ার আবেদিন হৃদয়। তারা ওই ভবনের একটি ভাড়া বাসায় থাকতেন।

জানা যায়, ঘটনার সময় দুই শিক্ষার্থী নিজেদের রুমে ল্যাপটপ রেখে পাশের রুমে গল্প করতে যান। এসময় কক্ষের দরজায় তালা দেওয়া ছিল না। কিছুক্ষণ পর ফিরে এসে তারা দেখতে পান, রুমে থাকা দুটি ল্যাপটপই নেই। পরে সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে ল্যাপটপ ব্যাগে ভরে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে দেখা যায়।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আরও দেখা যায়, সন্দেহভাজন ব্যক্তির গায়ে “লিয়ন (১০৭)” লেখা রুয়েটের একটি জার্সি ছিল। অনুসন্ধানে জানা যায়, প্রায় এক বছর আগে একই এলাকার নার্গিস ভিলা থেকে তড়িৎকৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ লিয়ন নগদ অর্থ, ল্যাপটপ ও জামাকাপড় চুরির ঘটনা ঘটেছিল। সে ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হলেও দীর্ঘ সময়েও চুরি যাওয়া মালামাল উদ্ধার হয়নি। স্থানীয়দের ধারণা, পূর্বের ঘটনার সঙ্গে জড়িত একই ব্যক্তি পুনরায় আজকের চুরির ঘটনাও ঘটিয়ে থাকতে পারে।

ঘটনার পর মিথুন প্যানিক অ্যাটাকে আক্রান্ত হলে রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের সহায়তায় তাকে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন আবাসিক এলাকাগুলোর নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital