শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

নজরুল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের দায়িত্ব গ্রহণ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশের সময়: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩৮ মোট ভিউ

 

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন তাঁর কর্মস্থলে যোগদান করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ৮ম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

শনিবার (১৬ মে) সকাল ১১টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা তাকে স্বাগত জানান। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত ‘নজরুল ভাস্কর্য’, ‘চির উন্নত মম শির’ ও ‘বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর’-এ পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “ফুল পবিত্রতা, সৌন্দর্য ও ভালোবাসার প্রতীক। সুন্দরতম জিনিসটি আমার জন্য এনেছেন , আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এই ফুল তখনই অর্থবহ হবে, যখন এই ফুলের মর্যাদা রাখতে পারব। তাই আমার বিদায়বেলায় যদি ফুলটা হতো, সবচেয়ে ভালো হতো।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৮ম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। আগামী চার বছর তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।

 

 

আরও পড়ুন :’ব্যর্থ প্রক্টর চাই না’— জাবিতে প্রক্টরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা, অফিসে তালা

 

এর আগে তিনি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital