বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

চলচ্চিত্র শিক্ষার গুরুত্ব নিয়ে জবিতে দিনব্যাপী কর্মশালা আগামীকাল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৫২ মোট ভিউ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগ এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের (বিসিটিআই) যৌথ আয়োজনে আগামীকাল মঙ্গলবার দিনব্যাপী ‘চলচ্চিত্র’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে ।

 

মঙ্গলবার (১৮ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ৭১১ নং কক্ষে সকাল ১০ থেকে দুপুর ১ পর্যন্ত চলবে এই কর্মশালা।

 

‘বাংলাদেশের প্রেক্ষাপটে চলচ্চিত্র শিক্ষার প্রয়োজনীয়তা এবং বিভাগীয় ও জেলা পর্যায়ে বিসিটিআইয়ের প্রশিক্ষণ সম্প্রসারণের গুরুত্ব’ শীর্ষক এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন ও বিশেষ অতিথি অধ্যাপক ড. সাবিনা শরমীন।

 

ফিল্ম ও টেলিভিশন বিভাগের চেয়াপার্সন অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবীর এর সভাপতিত্বে কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক এস এম ইমরান হোসেন৷

 

কর্মশালা আয়োজনে সার্বিক সহযোগিতা করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)।

 

এ বিষয়ে জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাহ মো. নিস্তার জাহান কবীর বলেন, “চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ ও সংস্কৃতি বিকাশের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। শিক্ষার্থীদের মধ্যে চলচ্চিত্র বিষয়ে আগ্রহ তৈরিতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চলচ্চিত্রের মাধ্যমে কীভাবে সুস্থ সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা যায়, সে বিষয়েও কর্মশালায় বিস্তারিত আলোচনা করা হবে।”

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital