শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

চবিতে শিবিরকর্মীর নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য, সব সম্পর্ক ছিন্ন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৪৯ মোট ভিউ

 

 

 

 

সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারী শিক্ষার্থীকে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী। ঘটনার পর অভিযুক্ত আলী আহসান মুজাহিদের সঙ্গে সংগঠনের সব পর্যায়ের যোগাযোগ বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে তার বিরুদ্ধে যথাযথ বিচার দাবি করা হয়েছে।

 

রোববার (২৪ মে) রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মেহেদী হাসান সোহান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলী আহসান মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক নারী শিক্ষার্থীকে উদ্দেশ করে অশালীন ও অরুচিকর ভাষায় মন্তব্য করেন। এ ঘটনায় সংগঠনটির পক্ষ থেকে তীব্র নিন্দা, প্রতিবাদ এবং দৃষ্টান্তমূলক বিচার দাবি জানানো হয়েছে।

 

সংগঠনের ভাষ্য অনুযায়ী, সম্প্রতি এক নারী শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আনেন। তার পোস্টে সংযুক্ত স্ক্রিনশটগুলোতে আলী আহসান মুজাহিদের মন্তব্যের বিভিন্ন অংশ উঠে আসে, যেখানে অত্যন্ত কুরুচিপূর্ণ, অশালীন ও অশ্রাব্য শব্দচয়ন দেখা যায়। বিষয়টিকে সভ্য সমাজের জন্য অগ্রহণযোগ্য ও নিন্দনীয় হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

 

আরও পড়ুন :বাংলাদেশে ৫ বিলিয়ন ডলারের বড় বিনিয়োগ পরিকল্পনা এডিবির

 

এ ঘটনায় শাখা সভাপতি ইব্রাহীম হোসেন রনি ও সেক্রেটারি মোহাম্মদ পারভেজ যৌথ বিবৃতিতে বলেন,

“ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের নৈতিক মানোন্নয়ন, সৎ, মানবিক ও উত্তম চরিত্রের মানুষ হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখে। কিন্তু আলী আহসান মুজাহিদ যে শব্দচয়নে মন্তব্য করেছেন তা ছাত্রশিবিরের আদর্শ ও লক্ষ্য-উদ্দেশ্যের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। এমন হীন কর্মকাণ্ডের কারণে আলী আহসান মুজাহিদের সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের সকল স্তরের জনশক্তির যোগাযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দেওয়া হলো।”

 

নেতারা আরও বলেন, অভিযুক্তের এ ধরনের কর্মকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিতে সংগঠনটি সার্বিক সহযোগিতা করবে। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বানও জানানো হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital