নাটোরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের শিকার হয়েছে এ ঘটনায়, উত্তেজিত এলাকাবাসী গতকাল বুধবার রাতে ধর্ষণে অভিযুক্ত ফুচকা ব্যবসায়ী শরিফুল ইসলামকে (-৪০) কে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করেছে। আটক শরিফুল ইসলাম নাটোর সদর থানার ছাত্রী ইউনিয়নের মদনহাট গ্রামের আব্বাস আলীর ছেলে। গ্রামবাসী জানায় মঙ্গলবার বিকেলে মদনহাট গ্রামের পাঁচ বছরের ওই শিশুটি নানির সাথে ঘাস কাটতে যায়।এরই এক ফাঁকে শরিফুল ইসলাম ওই শিশুটিকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী মদনহাট প্রাইমারি স্কুলে ধর্ষণ করে। এতে শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এরপর বিষয়টি জানাজানি হলে বুধবার সন্ধ্যায় উত্তেজিত গ্রামবাসী ফুসকা ব্যবসায়ী শরিফুল ইসলামকে আটক করে গণধোলাই দেয়। সংবাদ পেয়ে পুলিশ শরিফুল ইসলামকে উত্তেজিত এলাকাবাসীর হাত থেকে উদ্ধার করে তাকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
আরও পড়ুন :জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়: প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যতের পথচলা
নাটোর থানার ওসি মনসুর আহমেদ বলেন, এলাকাবাসীর অভিযোগে শরিফুল ইসলামকে আটক করে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় শিশুটির মাকে বাদী হয়ে একটি মামলা দায়ের করার জন্য থানায় আসতে বলা হয়েছে। পুলিশ আরো জানায় মামলা হলে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব,মামলা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
One thought on "নাটোরের পাঁচ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ"
Comments are closed.