শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

সিরাজগঞ্জে গুঁড়িয়ে দেওয়া হলো ৫০টি অবৈধ স্থাপনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৪৭ মোট ভিউ

 

 

সিরাজগঞ্জে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত জমিতে নির্মিত প্রায় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমুর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে সড়কের দুই পাশে থাকা অবৈধ স্থাপনা ভেকু মেশিনের সাহায্যে গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় সড়ক ও জনপথ বিভাগ ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

সহকারী কমিশনার (ভূমি) আফিফান নজমু জানান, সিরাজগঞ্জের কাটাওয়াপদা থেকে নলকা পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের জমিতে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠেছিল। এসব স্থাপনা সরিয়ে নিতে একাধিকবার নোটিশ, গণবিজ্ঞপ্তি এবং মাইকিং করা হলেও কেউ তা না সরানোয় অভিযান চালানো হয়।

 

 

আরও পড়ুন :গুজব, অপপ্রচার ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে আসছে বড় পরিবর্তন

 

তিনি আরও জানান, প্রথম ধাপে প্রায় ৫০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি স্থাপনাগুলোর বিরুদ্ধেও অভিযান চলবে।

শেয়ার করুন

One thought on "সিরাজগঞ্জে গুঁড়িয়ে দেওয়া হলো ৫০টি অবৈধ স্থাপনা"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital