শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

চিকিৎসক ছাড়াই ডেলিভারি: পঞ্চগড়ে নবজাতকের মৃত্যুকে ঘিরে তোলপাড়

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশের সময়: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ২৮ মোট ভিউ

 

 

 

পঞ্চগড়ে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসক ছাড়াই ডেলিভারি করানোর অভিযোগে এক নবজাতকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, সিজারিয়ান অপারেশনের জন্য ভর্তি করা হলেও চিকিৎসকের উপস্থিতি ছাড়াই দুই নার্সের মাধ্যমে নরমাল ডেলিভারি করানোর চেষ্টা করা হয়। এতে অবহেলা ও ভুল চিকিৎসার কারণে নবজাতকের মৃত্যু হয়েছে।

 

রবিবার রাতে জেলা শহরের আদর্শ ক্লিনিকে এ ঘটনা ঘটে। মৃত নবজাতকের মা পঞ্চগড় পৌরসভার তুলারডাঙ্গা এলাকার মনিরুল ইসলামের স্ত্রী মিতু (১৯)। তবে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

 

স্বজনদের অভিযোগ, বিকেলে সিজারের জন্য ভর্তি করার পর দীর্ঘ সময় অপেক্ষা করিয়ে রাতে চিকিৎসক ছাড়াই দুই নার্স সারজিনা ও আখি প্রসূতিকে অপারেশন থিয়েটারে নিয়ে নরমাল ডেলিভারির চেষ্টা করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে তাদের জানানো হয় যে নবজাতক মৃত অবস্থায় জন্ম নিয়েছে।

 

আরও পড়ুন : সিংড়ায় মাদকবিরোধী অভিযানে ৬ জন আটক: গাঁজা, ইয়াবা ও হেরোইন উদ্ধার

খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা ক্লিনিকে জড়ো হয়ে বিক্ষোভ ও প্রতিবাদ জানান। এ সময় নবজাতকের মরদেহ দীর্ঘ সময় আটকে রাখার অভিযোগও ওঠে ক্লিনিক কর্তৃপক্ষের বিরুদ্ধে। পরে গভীর রাতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

মিতুর মা রূপালি বেগম বলেন, “আমার মেয়েকে সিজারের জন্য ভর্তি করা হয়েছিল। কিন্তু আমাদের কিছু না জানিয়েই দুই নার্স ডেলিভারি করান। তাদের অবহেলা ও ভুল সিদ্ধান্তের কারণেই আমার নাতির মৃত্যু হয়েছে। আমরা এর বিচার চাই।”

ডেলিভারিতে দায়িত্ব পালনকারী নার্স আখি জানান, ডা. আফিয়া জান্নাতের পরামর্শ অনুযায়ী স্যালাইন ও ইনজেকশন দেওয়া হয়েছিল। তবে ডেলিভারির সময় কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। তিনি বলেন, “জরায়ুর মুখে প্রায় আধাঘণ্টার বেশি সময় শিশুটি আটকে ছিল।”

 

আদর্শ ক্লিনিকের ম্যানেজার মোজাহারুল ইসলাম মাসুদ বলেন, “নরমাল ডেলিভারির সময় কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। ডা. আফিয়া জান্নাত ফোনে পরামর্শ দিয়েছিলেন।” তিনি আরও স্বীকার করেন, ক্লিনিকটির লাইসেন্স বর্তমানে হালনাগাদ নয় এবং সেখানে সার্বক্ষণিক কোনো চিকিৎসকও নেই।

পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, “এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন

One thought on "চিকিৎসক ছাড়াই ডেলিভারি: পঞ্চগড়ে নবজাতকের মৃত্যুকে ঘিরে তোলপাড়"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital