সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

হাসপাতালে শিশুকে চিকিৎসারত মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ: ২ ঘণ্টায় ৩ জন গ্রেফতার

নাটোর প্রতিনিধি
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৪৮ মোট ভিউ

 

​নাটোর আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন এক শিশুর মাকে জোরপূর্বক ধর্ষণ ও সেই ঘটনার ভিডিও ধারণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার অভিযোগ পাওয়ার মাত্র ২ ঘণ্টার মধ্যে নাটোর থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়।

​গ্রেফতারকৃতরা হলেন—ধর্ষণের মূল অভিযুক্ত হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী শ্রী অমিত কুমার বাসফোর (২০) এবং ঘটনার ভিডিও ধারণকারী ওয়ার্ড বয় মোঃ ইসমাহি আহম্মেদ প্রাঙ্গন ও পরিচ্ছন্নতাকর্মী শ্রী অনিল কুমার বাসফোর।

​পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ০৫ জুন ২০২৬ তারিখ আনুমানিক সন্ধ্যা ১৮:৫৩ ঘটিকায় নাটোর থানার চৌধুরী বড়গাছা গ্রামের এক নারী তার অসুস্থ সন্তানকে চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করান। সেখানে সন্তানকে নিয়ে অবস্থান করছিলেন তিনি।

​পরবর্তীতে গত ০৭ জুন ২০২৬ তারিখ আনুমানিক রাত ২৩:০০ ঘটিকায় হাসপাতালের নতুন ভবনের ৬ষ্ঠ তলার সিঁড়িতে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন গাইবান্ধা জেলা সদরের বাংলা বাজার এলাকার মৃত আনু বাসফোরের ছেলে ও হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী শ্রী অমিত কুমার বাসফোর।

​ধর্ষণের এই ঘটনাটি গোপনে নিজেদের মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন হাসপাতালে কর্মরত ওয়ার্ড বয় মোঃ ইসমাহি আহম্মেদ প্রাঙ্গন (পিতা- মো: শাহাবুদ্দিন আহম্মেদ, সাং- আলাইপুর) এবং পরিচ্ছন্নতাকর্মী শ্রী অনিল কুমার বাসফোর (পিতা- শ্রী নীল কুমার, সাং- মেডিকেল কোয়ার্টার)।

​ভুক্তভোগী নারীর পিতার পক্ষ থেকে নাটোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ দ্রুত অ্যাকশনে নামে। নাটোর থানা পুলিশের একটি বিশেষ দল বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে অভিযোগ পাওয়ার মাত্র ২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

​নাটোর থানা পুলিশ সূত্রে জানা গেছে, এই ন্যাক্কারজনক ঘটনার প্রেক্ষিতে নাটোর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। হাসপাতালের মতো একটি নিরাপদ স্থানে এমন অপরাধের ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital