শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

নেইমার কি পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যাচ্ছেন?

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৮ মোট ভিউ

 

 

বিশ্বকাপ শুরুর আগেই ব্রাজিলের শিরোপা স্বপ্নে দেখা দিয়েছে বড় দুশ্চিন্তা। দলের প্রাণভোমরা নেইমার জুনিয়রের ইনজুরি পরিস্থিতি প্রত্যাশার চেয়ে জটিল হওয়ায় তাকে ছাড়াই গ্রুপ পর্ব পার করার প্রস্তুতি নিতে হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগে ব্রাজিল শিবির থেকে আসা খবর মোটেও স্বস্তিদায়ক নয়। স্কাই স্পোর্ট ইতালিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে না পারায় গ্রুপ পর্বের ম্যাচগুলোতেও নেইমারকে না পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

গত ১৭ মে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে খেলতে নেমে ডান পায়ের কাফে গ্রেড টু ইনজুরিতে আক্রান্ত হন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। এরপরও বিশ্বকাপ দলে জায়গা পেলেও এখন পর্যন্ত দলের মূল অনুশীলনে যোগ দিতে পারেননি তিনি। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আলাদা পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ব্রাজিলের সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।

দলীয় সূত্র জানিয়েছে, মরক্কোর বিপক্ষে ম্যাচে তার খেলার কোনো সম্ভাবনা নেই। নতুন মূল্যায়নে আশঙ্কা করা হচ্ছে, পুরো গ্রুপ পর্বেই তাকে ছাড়াই দল সাজাতে হতে পারে কোচ কার্লো আনচেলত্তিকে।

২০০২ সালের পর আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল। সেই মিশনে নেইমারের অভিজ্ঞতা ও নেতৃত্বকে বড় সম্পদ হিসেবে বিবেচনা করা হচ্ছিল। তবে তার অনুপস্থিতিতেও সাম্প্রতিক প্রস্তুতি ম্যাচে পানামা ও মিশরের বিপক্ষে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাস ধরে রেখেছে সেলেসাওরা।

গ্রুপ পর্বে ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। পুনর্বাসন পরিকল্পনা সফল হলে হাইতির বিপক্ষে ম্যাচে সীমিত সময়ের জন্য নেইমারকে মাঠে নামানোর ক্ষীণ সম্ভাবনা রয়েছে।

তবে টিম ম্যানেজমেন্ট কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নয়। নকআউট পর্বের মতো গুরুত্বপূর্ণ ধাপের কথা মাথায় রেখে তাকে শতভাগ ফিট করে তোলাই এখন তাদের প্রধান লক্ষ্য। ফলে আপাতত আক্রমণভাগের মূল দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও অন্যান্য তারকাদের।

সূত্র: ইয়াহু

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital