সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ উম্মাদনা; নাটোরে জার্মান প্রবাসী সাগরের গ্রামের বাড়ি জার্মানি সাজে ভাইরাল! পঞ্চগড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পরিদর্শনে জেলা জামায়াত নেতৃবৃন্দ বিশ্বকাপে মেসিরা মাঠে নামার আগেই দল ছাড়লেন আর্জেন্টাইন ফুটবলার যুক্তরাষ্ট্র ঢুকতে না পারা সেই রেফারিকে সুখবর দিল ফিফা ডাচদের হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল বাংলাদেশের মেয়েরা প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় আসছে কঠোর নীতিমালা : প্রতিমন্ত্রী বাংলাদেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান: ববি হাজ্জাজ শিগগিরই এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্যপদে গণবিজ্ঞপ্তি বেনজীর গ্রেফতারে নতুন তথ্য, জাতীয় সংসদে বিস্তারিত তুলে ধরলেন মন্ত্রী X Force Group-এর সহযোগিতায় বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে জবি ক্যাম্পাস

X Force Group-এর সহযোগিতায় বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে জবি ক্যাম্পাস

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৭ মোট ভিউ

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে X Force Group এর সহযোগিতায় উৎসবমুখর পরিবেশ তৈরির উদ্যোগ নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থীদ সংসদ (জকসু)।

 

সম্প্রতি শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে একটি জায়ান্ট এলইডি স্ক্রিন স্থাপন করা হয়েছে। সেখানে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা একসঙ্গে প্রিয় দলের খেলা উপভোগ করার সুযোগ পাচ্ছেন।

 

সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, বিনোদন এবং বিশ্বকাপের আবহ ছড়িয়ে দিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্বকাপ চলাকালে ক্যাম্পাসে প্রতিদিনই উৎসবের পরিবেশ থাকবে বলে আশা করছেন তারা।

 

জকসুর ক্রীড়া সম্পাদক জর্সিস আনোয়ার নাঈম বলেন, “আমার ব্যক্তিগত নির্বাচনী ইশতেহারের অন্যতম অঙ্গীকার ছিল জায়ান্ট স্ক্রিনে ফুটবল বিশ্বকাপ দেখানোর ব্যবস্থা করা এবং বিশ্বকাপকে আরও আকর্ষণীয়ভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা। সেই জায়গা থেকে X Force Group আমাদের সহযোগিতা করেছে। এজন্য আমি তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

 

তিনি আরও বলেন, “প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক হলে এবং পরিবেশ আরও উৎসবমুখর হয়ে উঠলে তারা স্ক্রিনের আকার আরও বড় করার বিষয়টি বিবেচনা করবে।”

 

জকসুর সহ-সভাপতি (ভিপি) রিয়াজুল ইসলাম বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেক সীমাবদ্ধতার মধ্যে পড়াশোনা করতে হয়। আমাদের নিজস্ব আবাসিক হল নেই, আবার শিক্ষার্থীদের একসঙ্গে খেলা উপভোগের জন্য প্রয়োজনীয় টেলিভিশন রুমও নেই। বিশ্ববিদ্যালয় থেকে এমন বিনোদনের ব্যবস্থা দীর্ঘদিন ধরে অনুপস্থিত ছিল।”

 

তিনি বলেন, “আমাদের ক্রীড়া সম্পাদক অক্লান্ত পরিশ্রম করে একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় শিক্ষার্থীদের জন্য খেলা দেখার এই ব্যবস্থা করেছেন। আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে শিক্ষার্থীরা কিছুটা হলেও বিশ্ববিদ্যালয় জীবনের আনন্দ ও বিশ্বকাপের উন্মাদনা একসঙ্গে উপভোগ করতে পারবে।”

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital