শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

দুই দিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থী সিরাজুল ইসলাম

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২৫ মোট ভিউ

 

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) পরিবারের সঙ্গে শেষবারের মতো ফোনে কথা বলার পর থেকে তার সঙ্গে আর কোনো ধরনের যোগাযোগ সম্ভব হয়নি।

সহপাঠীদের সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েকজন তাকে দেখেছিলেন। তবে এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

সহপাঠীরা জানান, শেষবার তাকে কিছুটা মানসিক চাপে ও বিষণ্ন অবস্থায় দেখা গিয়েছিল।

পরিবার ও বন্ধুদের মধ্যে এ ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তার সন্ধান পেতে পরিবারের পাশাপাশি সহপাঠীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্নভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন।

যদি কোনো সহৃদয় ব্যক্তি সিরাজুল ইসলামের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন অথবা তাকে কোথাও দেখে থাকেন, তাহলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নিখোঁজ শিক্ষার্থীর পিতার মোবাইল নম্বর: ০১৭১২০৭১১১৭

সিরাজুল ইসলামের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তন কামনা করেছেন তার পরিবার, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা।

শেয়ার করুন

One thought on "দুই দিন ধরে নিখোঁজ জবি শিক্ষার্থী সিরাজুল ইসলাম"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital