সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

রাজধানীর শ্যামপুর থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৭ মোট ভিউ

রাজধানীর শ্যামপুরের মীরহাজীরবাগ এলাকার একটি বাসা থেকে এনামুল হক বিজয় (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ জুন) দুপুর ১টার দিকে মীরহাজীরবাগের ওই বাড়িটির ষষ্ঠ তলা থেকে ওই শিক্ষার্থীর মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

মৃত বিজয়ের ছোট ভাই রুমান হোসেন জানান, তাদের গ্রামের বাড়ি বরিশালের কাজীরহাট থানার চুনারচড় এলাকায়। তার ভাই বিজয় শহিদ সোহরাওয়ার্দী কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। প্রতিদিনের মতো শনিবার সকালে তাদের মা রুনু বেগম অন্যের বাসায় কাজে যান। এরপর তিনি নিজেও বাইরে চলে যান।

পরবর্তীতে দুপুর পৌনে ১২টার দিকে তাদের দিনমজুর বাবা শাহজাহান হাওলাদার কাজে যাবার আগে বিজয়ের রুমের দরজা বন্ধ দেখে তাকে ডাকাডাকি করেন। ওই সময় কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি দরজার ফাঁকা অংশ দিয়ে উঁকি দিয়ে দেখেন, ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ঝুলে আছে। একপর্যায়ে আশপাশের ভাড়াটিয়াদের ডেকে দরজা ভেঙে ভেতরে ঢুকেন সবাই। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে থানায় খবর দেয়া হয়।

রুমান আরও জানান, তার বড় ভাই বিজয় কারও কাছে কিছু শেয়ার করত না। আর তার ইচ্ছার বিরুদ্ধে তাকে কিছু বলাও যেত না। তবে কী কারণে বিজয় এমন ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তার পরিবারের কেউই কিছু জানাতে পারেনি।

কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান জানান, মরদেহটি ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, শুক্রবার (১৯ জুন) দিবাগত রাতের যেকোনো এক সময়ে ওই যুবক গলায় ফাঁস দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital