শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

সেমিস্টার বিরতি কাটিয়ে প্রাণচাঞ্চল্যে ফিরছে ডুয়েট, ২১ জুন থেকে ক্লাস শুরু

ডুয়েট প্রতিনিধি
  • প্রকাশের সময়: শনিবার, ২০ জুন, ২০২৬
  • ২৮ মোট ভিউ

 

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) সেমিস্টার বিরতি ও পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে আগামী ২১ জুন থেকে জোড় সেমিস্টারের শ্রেণি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ নতুন সেমিস্টারের একাডেমিক কার্যক্রম শুরুর প্রস্তুতি সম্পন্ন করেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিজোড় সেমিস্টারের টার্ম ফাইনাল পরীক্ষা গত ১২ এপ্রিল শুরু হয়ে ১০ মে শেষ হয়। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের জন্য সেমিস্টার বিরতি ঘোষণা করা হয়। পরবর্তীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছুটি থাকায় অধিকাংশ শিক্ষার্থী নিজ নিজ বাড়িতে সময় কাটান।

 

আরও পড়ুন:নিত্যপণ্যের বাজারে চাপ বাড়াবে না এবারের বাজেট: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

 

দীর্ঘ বিরতির পর আগামী ২১ জুন থেকে আবারও শ্রেণি কার্যক্রম শুরু হওয়ায় ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে মনে করছেন শিক্ষক-শিক্ষার্থীরা। ইতোমধ্যে আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের ফিরতে দেখা যাচ্ছে এবং নতুন সেমিস্টারের প্রস্তুতিও শুরু হয়েছে।বিভাগগুলোও নতুন সেমিস্টারের পাঠদান কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।

সেমিস্টার বিরতি শেষে আগামী ২১ জুন থেকে জোড় সেমিস্টারের ক্লাস শুরুর মধ্য দিয়ে ডুয়েটের একাডেমিক কার্যক্রম আবারও পুরোদমে শুরু হতে যাচ্ছে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital