শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

জবি ছাত্রদলনেতা মোস্তাফিজুর রহমান রুমীর মায়ের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৩২ মোট ভিউ

 

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ও পটুয়াখালী জেলার কৃতি সন্তান মোঃ মোস্তাফিজুর রহমান রুমীর মরহুমা মায়ের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ পরিষদের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, “আমার অত্যন্ত স্নেহের রুমী। মায়ের মতো মমতাময়ী একজন মানুষকে হারানোর বেদনা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা সবাই রুমীর মায়ের জন্য দোয়া করি, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।”

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “রুমী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পরীক্ষিত সম্মুখযোদ্ধা। দীর্ঘ সময় রাজনীতি করতে গিয়ে আমাদের পরিবার, বাবা-মা ও আত্মীয়-স্বজন থেকে দূরে থাকতে হয়েছে। সেই আক্ষেপ ভুলবার মতো নয়। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন রুমীর মাকে জান্নাত নসিব করেন।”

নিজের মায়ের স্মৃতিচারণে আবেগপ্রবণ হয়ে . মোস্তাফিজুর রহমান রুমী বলেন, “গত ১৫ জুন, সোমবার আমার জীবনের অত্যন্ত বেদনাদায়ক একটি দিন ছিল। সেদিন আমার মমতাময়ী মা দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোকগমন করেন। আজকের এই দোয়া মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, তাদের সকলের প্রতি আমি ও আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, মহান আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।”

দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ছাত্রদলের নেতাকর্মী এবং পটুয়াখালী জেলা ছাত্রকল্যাণ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital