রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

ছোট ক্যাম্পাসে দুই ম্যুরাল, স্থানসংকটের মধ্যেও অক্ষত শেখ মুজিবের ম্যুরাল

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৩১ মোট ভিউ

 

 

 

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দীর্ঘদিন ধরেই তীব্র স্থানসংকট, একাডেমিক অবকাঠামোর ঘাটতি এবং শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবের মতো সমস্যায় ভুগছে। এমন বাস্তবতায় ছোট পরিসরের এই ক্যাম্পাসে দুটি ম্যুরাল স্থাপন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল অপসারণ, স্থানান্তর বা ভাঙচুরের ঘটনা ঘটলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাঁর ম্যুরালটির ছবি আংশিক বিকৃত হলেও মূল অবকাঠামো এখনো অক্ষত অবস্থায় রয়েছে। একই সঙ্গে সীমিত ক্যাম্পাসে অবকাঠামোগত অগ্রাধিকার নিয়েও প্রশ্ন তুলছেন শিক্ষার্থীদের একাংশ।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গণিত বিভাগের সামনে শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি উদ্বোধন করা হয়। তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে নির্মিত এ ম্যুরালটির উদ্বোধন করেন।

 

অন্যদিকে, আয়তনে ছোট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন হাজারো শিক্ষার্থীর চলাচল হলেও শ্রেণিকক্ষ, গবেষণাগার, আবাসন, উন্মুক্ত স্থান ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামোর সংকট দীর্ঘদিনের। শিক্ষার্থীদের একাংশের মতে, যেখানে নতুন একাডেমিক ভবন, শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত পরিসর এবং আধুনিক অবকাঠামো নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে, সেখানে একই ক্যাম্পাসে দুটি ম্যুরাল স্থাপন স্থান ব্যবহারের দিক থেকে যৌক্তিকতা নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে।

 

এদিকে, দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল অপসারণ বা ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটেছে। সেই প্রেক্ষাপটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যুরালটির ছবির অংশ বিশেষ বিকৃত হলেও মূল স্থাপনাটি এখনো আগের অবস্থানেই রয়েছে। তবে এটি অপসারণ, সংরক্ষণ কিংবা স্থানান্তরের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।

 

শিক্ষার্থীদের কেউ কেউ মনে করছেন, প্রশাসনিক সিদ্ধান্তের অভাবেই ম্যুরালটি এখনো অপসারণ করা হয়নি। আবার কারও ধারণা, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী কোনো স্থাপনা অপসারণের ক্ষেত্রে সিন্ডিকেট বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হওয়ায় বিষয়টি এখনো নিষ্পত্তি হয়নি।

 

এ বিষয়ে জবি প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। এ বিষয়ে প্রোসেস মেইনটেইন করে আলোচনা পূর্বক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital