রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

জকসু সদস্য সাদমান সাম্যের উদ্যোগে স্ট্রেস ম্যানেজমেন্ট কর্মশালা

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৬ মোট ভিউ

শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করা, মানসিক চাপ (স্ট্রেস) মোকাবিলার দক্ষতা বৃদ্ধি এবং এ বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘ওয়ার্কশপ অন স্ট্রেস ম্যানেজমেন্ট’ শীর্ষক একটি বিনামূল্যের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কনফারেন্স রুমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) কার্যনির্বাহী সদস্য মো. সাদমান আমিন সাম্যর উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

 

কর্মশালার প্রধান বক্তা ছিলেন আশ্বাস হেলথের সাইকোলজিস্ট এবং আইসিডিডিআর,বি-এর সিনিয়র রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ফাতেমা শাহরিন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী।

 

কর্মশালায় স্ট্রেসের কারণ, লক্ষণ, প্রকারভেদ, মানসিক ও শারীরিক প্রভাব এবং বৈজ্ঞানিক উপায়ে স্ট্রেস নিয়ন্ত্রণের বিভিন্ন কার্যকর কৌশল নিয়ে আলোচনা করা হয়। এছাড়া একাডেমিক চাপ মোকাবিলা, সময় ব্যবস্থাপনা এবং মানসিক সুস্থতা বজায় রাখার বাস্তবসম্মত নানা পরামর্শ দেওয়া হয়।

 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো সেশনজুড়ে অংশগ্রহণকারীরা আলোচনায় সক্রিয়ভাবে যুক্ত হন এবং প্রশ্নোত্তর পর্বে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি বিভিন্ন বিষয়ে পরামর্শ গ্রহণ করেন।

 

মো. সাদমান আমিন সাম্য বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তুলতে এবং একটি সহায়ক পরিবেশ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”

 

আশ্বাস হেলথের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতামূলক এ ধরনের উদ্যোগ তাদের ব্যক্তিগত, সামাজিক ও একাডেমিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। ভবিষ্যতেও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যের কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে প্রতিষ্ঠানটি।

 

কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে অভিহিত করেন। পাশাপাশি ভবিষ্যতে আরও মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রম আয়োজনের আহ্বান জানান।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital