শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

চার বিশ্বকাপে মিলেছে ভবিষ্যদ্বাণী, এবার যাদের চ্যাম্পিয়ন বলছে ইএ স্পোর্টস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৭ মোট ভিউ

ফুটবল বিশ্বকাপের ফল নিয়ে বিভিন্ন সময়ে নানা প্রতিষ্ঠান ও বিশ্লেষক পূর্বাভাস দিয়ে থাকে। সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় থাকে ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টস। কারণ, সর্বশেষ চারটি বিশ্বকাপে তাদের কম্পিউটারভিত্তিক সিমুলেশন শেষপর্যন্ত বাস্তবের ফলের সঙ্গে মিলে গেছে। সেই ধারাবাহিকতায় ২০২৬ বিশ্বকাপের ফাইনালের আগে নতুন ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তাদের হিসাব বলছে, এবার শিরোপা জিততে চলেছে স্পেন।

বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২০১০ বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। প্রথম সেমিতে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে স্প্যানিয়ার্ডরা। অন্যদিকে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।

ইএ স্পোর্টসের পূর্বাভাস সত্যি হলে ১৬ বছর পর আবারও বিশ্বকাপের মুকুট পরবে স্পেন। ২০১০ সালে সাউথ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে প্রথমবার শিরোপা জিতেছিল তারা। বিপরীতে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যাবে লিওনেল মেসিদের।

ইএ স্পোর্টসের পূর্বাভাসকে গুরুত্ব দেওয়ার অন্যতম কারণ তাদের সাম্প্রতিক সাফল্য। ২০১০ বিশ্বকাপে স্পেন, ২০১৪তে জার্মানি, ২০১৮তে ফ্রান্স এবং ২০২২তে আর্জেন্টিনাকে আগেভাগেই চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিয়েছিল প্রতিষ্ঠানটি। চারটি আসরেই শেষপর্যন্ত ওই দলগুলো শিরোপা জিতেছে।

অবশ্য তাদের সব পূর্বাভাসই যে নির্ভুল ছিল, তা নয়। ২০০৬ বিশ্বকাপের আগে চেক প্রজাতন্ত্রকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখিয়েছিল ইএ স্পোর্টস। কিন্তু দলটি সেবার গ্রুপ পর্বই পেরোতে পারেনি। এরপর অবশ্য টানা চারটি বিশ্বকাপে তাদের পূর্বাভাস বাস্তবে রূপ নেয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে এবারের ভবিষ্যদ্বাণী নিয়ে।

তবে পরিসংখ্যান কিংবা কম্পিউটার সিমুলেশনের চেয়ে শেষপর্যন্ত গুরুত্ব পাবে মাঠের পারফরম্যান্স। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রবিবার রাতে অনুষ্ঠেয় ফাইনালে আর্জেন্টিনা নামবে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্যে, আর স্পেনের সামনে থাকবে ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ।

শেয়ার করুন

One thought on "চার বিশ্বকাপে মিলেছে ভবিষ্যদ্বাণী, এবার যাদের চ্যাম্পিয়ন বলছে ইএ স্পোর্টস"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital