শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

সহস্রাধিক কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে চূড়ান্ত নোটিশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ২৪ মোট ভিউ

জাতীয় দক্ষতামান বেসিক (৩৬০ ঘণ্টা মেয়াদি) শিক্ষাক্রমের ১ হাজার ৮৫টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিলের চূড়ান্ত তাগিদ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না করায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে সর্বশেষ চূড়ান্ত নোটিশ জারি করেছে বোর্ড।

আজ সোমবার কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক চূড়ান্ত তাগিদ পত্রে এ কথা জানানো হয়।

তাগিদ পত্র সংক্রান্ত বোর্ডের আদেশে বলা হয়েছে, বোর্ডের আওতাধীন জাতীয় দক্ষতামান বেসিক শিক্ষাক্রমে যেসকল প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে কোনো শিক্ষার্থী ভর্তি করানো হচ্ছে না, সেসকল প্রতিষ্ঠানকে আগামী জুলাই-ডিসেম্বর ২০২৬ সেশন থেকে ভর্তি কার্যক্রম কেন স্থগিত করা হবে না এবং প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না, তা জানতে চেয়ে এর আগে দুই দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

 

 

 

 

 

সর্বশেষ ১ জুলাইয়ের চিঠিতে ১০ জুলাইয়ের মধ্যে জবাব দেওয়ার অনুরোধ করা হলেও সংশ্লিষ্ট ১ হাজার ৮৫টি প্রতিষ্ঠান থেকে অদ্যাবধি কোনো ব্যাখ্যা বোর্ডের দপ্তরে জমা পড়েনি।

আদেশে বলা হয়েছে, এটিকে ‘চূড়ান্ত তাগিদ’ হিসেবে গণ্য করে আগামী সাত কার্যদিবসের মধ্যে যথাযথ কারণ দর্শিয়ে লিখিত ব্যাখ্যা কারিগরি শিক্ষা বোর্ডে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো ব্যাখ্যা পাওয়া না গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোনো বক্তব্য নেই মর্মে বিবেচনা করা হবে। একই সাথে প্রচলিত বিধি-বিধান অনুযায়ী প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন ও সংশ্লিষ্ট কোর্সের নিবন্ধন বাতিলসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

অনুমোদন বাতিলের প্রক্রিয়ায় থাকা ১ হাজার ৮৫টি প্রতিষ্ঠানের তালিকা কারিগরি শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

শেয়ার করুন

One thought on "সহস্রাধিক কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে চূড়ান্ত নোটিশ"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital