বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ০ মোট ভিউ

ইউক্রেন রাতভর ৪০০ ড্রোন দিয়ে মস্কো ও আশপাশের এলাকায় হামলা চালিয়েছে। এতে করে ১০ জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি ভবনে আগুন ধরেছে। সোমবার (২০ জুলাই) বিষয়টি জানিয়েছে রুশ কর্মকর্তারা। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে রাশিয়ার রাজধানী মস্কোকে লক্ষ্য করে পরিচালিত অন্যতম বৃহৎ এই ড্রোন হামলায় ৪০০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও দাবি করেছে মস্কো।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বার্তা সংস্থা টেলিগ্রামে জানান, ইউক্রেন রাতভর তাদের দিক থেকে অন্তত ৪০০টির বেশি ড্রোন নিক্ষেপ করেছে। তিনি দাবি করেন, ড্রোনের বড় একটি অংশ রাজধানীর সীমানার বাইরে ধ্বংস করা হয়েছে, যার মধ্যে মস্কোর দিকে এগিয়ে আসতে থাকা ৮৫টি ড্রোন মাঝপথেই ভূপাতিত করে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস একে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে মস্কোর ওপর ইউক্রেনের অন্যতম বড় হামলা বলে বর্ণনা করেছে।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রে ভোরোবিওভ রাশিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম ম্যাক্স-এ জানান, আকাশ প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার মাধ্যমে আক্রমণ ঠেকানো হলেও পোডোলস্ক, ডমোদেডোভো এবং ওডিনত্সোভো জেলায় ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও জানান, ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বেশ কিছু ব্যক্তিগত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি স্থানে আগুন ধরেছে এবং ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বেসামরিক অবকাঠামোর।

এদিকে, ইউক্রেনের রাজধানী কিয়েভসহ দেশের বিভিন্ন শহরে ভয়াবহ ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। পাঁচ ঘণ্টাব্যাপী এই হামলায় অন্তত ছয়জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। ইউক্রেনের কর্মকর্তাদের দাবি, এটি ২০২২ সালে যুদ্ধ শুরুর পর রাশিয়ার অন্যতম বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলা। এতে রাজধানীসহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার (১৯ জুলাই) গভীর রাত থেকে সোমবার ভোর পর্যন্ত চলে এই হামলা।

ইউক্রেনের কর্মকর্তারা জানান, রাজধানী কিয়েভকে লক্ষ্য করে ইস্কান্দার-এম ও হাইপারসনিক জিরকনসহ প্রায় ৪০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। গভীর রাত দেড়টার দিকে বাসিন্দারা যখন ঘুমিয়ে ছিলেন, তখনই বেজে ওঠে বিমান হামলার সতর্কসংকেত। প্রথমে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিরোধের আওয়াজ, এরপর কয়েক মিনিটের ব্যবধানে একের পর এক বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী। সূত্র: রয়টার্স, এবিসি নিউজ

শেয়ার করুন

2 thoughts on "৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital