বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি শিক্ষককে হেনস্তা ও কর্মচারীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী সরকারের এক মাসের সাফল্য: সীমান্তে মৃত্যুহীন ৩০ দিন বিএনপি সরকারের এক মাস, যেসব বার্তা পাওয়া গেল নিজ এলাকা চারঘাটে জকসু নেতা জাহিদের উদ্যোগে শিশুদের কোরআন তেলাওয়াত ও ইফতার মাহফিল ইরান যুদ্ধের কারণে বাতিল হলো প্রধানমন্ত্রীর ওমরা সফর  আধিপত্য সইবে না বাংলাদেশ, ঘাড় থেকে বোঝা ফেলে দিয়েছে জাতি বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান জবি উপাচার্যের জবিতে নতুন ভিসির ঐক্যের ডাক, রাজনীতির ঊর্ধ্বে উঠে অভিভাবকত্বের প্রতিশ্রুতি শবে কদরের মর্যাদায় ফুলেল বরণ বর্জন করে দোয়ার আহ্বান নবনিযুক্ত জবি উপাচার্যের

নজরুল বিশ্ববিদ্যালয়ে ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতামূলক সভা

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২১ মোট ভিউ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভোক্তা অধিকার সুরক্ষায় ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ -এর উপর বিশ্ববিদ্যালয় পর্যায়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনস্থ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম এবং ময়মনসিংহ বিভাগীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন সিদ্দিকী বলেন, ‘আমরা অনেকেই দেশের অনেক বড় বড় জায়গায় যাবো। নীতিনির্ধারণী পর্যায়ে দায়িত্ব পালন করবো। আমরা যদি নিজেরা নিজেদের জায়গায় সৎ ও নীতি নৈতিকতা বজায় রেখে চলি তবেই আমরা সফল হবো। রমজান মাস সংযমের মাস। আমরা কেনো ব্যবসায়ী সম্প্রদায়কে রমজানের সেই শিক্ষা বোঝাতে পারছি না। আমি বলবো আসুন আমরা সবাই রমজানের শিক্ষাকে দৈনন্দিন জীবনে কাজে লাগাই।

টাঙ্গাইলে ভোক্তা অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণের আগে ভোক্তাদের সচেতন থাকতে হবে। আমাদের প্রতিটা সেক্টরে সচেতনতা তৈরি করতে হবে এবং নিয়মিত তদারকির মাধ্যমে সেই সচেতনা বজায় রাখতে হবে। তবেই আমরা সফল হবো।

এসময় ভোক্তা-অধিকার সুরক্ষায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর উপর মূল প্রবন্ধ উপস্থাপনা করেন আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক অরিন্দম বিশ্বাস। আইনটির অধীন বিভিন্ন দেওয়ানী-ফৌজদারি ও আমলযোগ্য-আমলঅযোগ্য অপরাধ এবং অপরাধ সংঘটনের ধরণ ও প্রতিকার প্রাপ্তির উপায় নিয়ে তিনি আলোচনা করেন।

সচেতনতামূলক সভায় ময়মনসিংহ কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাংগঠনিক সম্পাদক রফিক বরকত উল্লাহর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্যাব সাধারণ সম্পাদক জি এম রহমান ফিলিপ এবং সভাপতিত্ব করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হুদা।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital