রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

জবিস্থ কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৯৩ মোট ভিউ

রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের সিএসই বিভাগে এ আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত কুষ্টিয়া জেলার প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যশোর জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া এবং মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়া পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি স্বাগত বক্তব্যে আব্দুর রহমান নয়ন বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি নিজ জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের বন্ধন তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ককে আরও দৃঢ় করে এবং নবীনদের বিশ্ববিদ্যালয় জীবনের সঙ্গে মানিয়ে নিতে সহায়তা করে।

তিনি আরও বলেন, শিক্ষা, সংস্কৃতি ও রাজনীতিতে কুষ্টিয়া  জেলার মানুষের অবদান দীর্ঘদিনের। সেই ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা দিয়ে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে হবে।

নবীন বরণ পর্বে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল ও শুভেচ্ছা স্মারক দিয়ে বরণ করা হয়। এ সময় নবীন শিক্ষার্থীরা জানান, বড় ভাই-বোনদের কাছ থেকে এমন আন্তরিক অভ্যর্থনা পেয়ে আমরা আনন্দিত এবং এটি আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে নিজ জেলার জন্য ভালো কিছু করার অনুপ্রেরণা জুগিয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন বলেন, শিক্ষার্থীদের শুধু একাডেমিক ফলাফলের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। তাদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও এগিয়ে আসতে হবে। নৈতিক মূল্যবোধ ধারণ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমি বিশ্বাস করি কুষ্টিয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের যারা আগামীতে নেতৃত্বে আসবে তারা নবীন শিক্ষার্থীদের আগলে রাখবে এবং জেলার শিক্ষার্থীদের যে কোন প্রয়োজনে অগ্রণী ভূমিকা রাখবে।

আরও পড়ুন :জবিস্থ যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীন বরণ ও ইফতার মাহফিল

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা । তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে নিজের জেলার শিক্ষার্থীদের সঙ্গে এমন মিলনমেলা পারস্পরিক পরিচিতি ও সহযোগিতার বন্ধনকে শক্তিশালী করে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সম্পাদক জুলফিকার আলী ভূট্টো । তিনি কুষ্টিয়া জেলার শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতে আরও বড় পরিসরে শিক্ষামূলক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণের আহ্বান জানান।

পরে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তারা সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital