বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জবি শিক্ষককে হেনস্তা ও কর্মচারীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী সরকারের এক মাসের সাফল্য: সীমান্তে মৃত্যুহীন ৩০ দিন বিএনপি সরকারের এক মাস, যেসব বার্তা পাওয়া গেল নিজ এলাকা চারঘাটে জকসু নেতা জাহিদের উদ্যোগে শিশুদের কোরআন তেলাওয়াত ও ইফতার মাহফিল ইরান যুদ্ধের কারণে বাতিল হলো প্রধানমন্ত্রীর ওমরা সফর  আধিপত্য সইবে না বাংলাদেশ, ঘাড় থেকে বোঝা ফেলে দিয়েছে জাতি বিরোধিতার রাজনীতি থেকে বেরিয়ে কাজের পরিবেশ তৈরির আহ্বান জবি উপাচার্যের জবিতে নতুন ভিসির ঐক্যের ডাক, রাজনীতির ঊর্ধ্বে উঠে অভিভাবকত্বের প্রতিশ্রুতি শবে কদরের মর্যাদায় ফুলেল বরণ বর্জন করে দোয়ার আহ্বান নবনিযুক্ত জবি উপাচার্যের

জবি সাংবাদিক সমিতির আহ্বায়ক নাজিদ, সদস্য সচিব মিলন

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ২৪ মোট ভিউ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) চার সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বাংলাদেশ সংবাদ সংস্থার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাহামুদুর রহমান নাজিদকে আহ্বায়ক ও বাংলাদেশ প্রতিদিনের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ মিলন হোসেনকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ই মার্চ) বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে জরুরি এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য দুই সদস্য হলেন— দৈনিক যায়যায়দিনের মিজান উদ্দিন মাসুদ ও দৈনিক জনকন্ঠের ওমর ফারুক জিলন।

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) এর সকল সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৫ এর মেয়াদ গত ১২ ডিসেম্বর ২০২৫ উত্তীর্ণ হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির গঠনতন্ত্রের ধারা ৯ (নয়) এর বিধির আলোকে সাধারণ সভা আহবান করা হয়। সাধারণ সভায় অংশগ্রহণকারী সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সিদ্ধান্ত অনুযায়ী উক্ত কমিটি বিলুপ্ত করা হলো।

সমিতির কার্যক্রম গতিশীল করার জন্য চার সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। অন্যথায় অংশগ্রহনকারী সদস্যদের পরবর্তী সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital