শনিবার, ৩০ মে ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নেচার ইনডেক্সে একাডেমিকে ১০ম, রসায়নে দ্বিতীয় জবি বসুন্ধরা শপিং মলে শত শত মানুষের সামনে যুবকের রহস্যজনক মৃত্যু যুদ্ধক্ষেত্রে এআই ব্যবহার ‘সভ্যতার জন্য হুমকি’: পোপ লিও, আসছে নতুন ইশতেহার ১২৭তম নজরুল জন্মজয়ন্তী ও তারুণ্যের ভাবনা পঞ্চগড়ে কোরবানির ঈদকে ঘিরে কামারশালায় ব্যস্ততা থাকলেও বিক্রি কম নতুন সরঞ্জামের প্রতিমন্ত্রীর উদ্বোধনে পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু পঞ্চগড়ে ঈদের আগে সড়কে ধান-খড়, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসে আজ পবিত্র আরাফার দিন ঈদের বাস, ডুয়েট শিক্ষার্থীদের ‘অধিকার’ এর প্রশ্ন লালপুরে ফাঁকা রাস্তায় ডাকাতির সময় ৩ জন ডাকাত সদস্য আটক

সরকারি হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান, আটক ২০

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩৩ মোট ভিউ

রাজধানীর তিনটি সরকারি হাসপাতালে দালালবিরোধী অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব-২।

 

আরও পড়ুন:জকসুর সুপার থ্রি কে ব্যর্থ বলে ক্ষমা প্রার্থনা সদস্য জাহিদের

 

র‌্যাব জানায়, হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের তৎপরতা বন্ধ এবং রোগীদের হয়রানি কমাতে সকাল থেকে এই অভিযান চালানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষিত দালালবিরোধী সাত দফা কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়েছে।

আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে রোগীদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে সরকারি হাসপাতালের বাইরে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর নামে প্রতারণা করে আসছিল বলে জানিয়েছে র‌্যাব।

এ বিষয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল–এর পরিচালক জানান, হাসপাতাল এলাকায় দালালদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। রোগীদের সেবা নিশ্চিত করতে হাসপাতালের ভেতরে হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়েছে এবং হাসপাতালের সব কর্মচারীর জন্য নির্ধারিত পোশাক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালকে দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

One thought on "সরকারি হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান, আটক ২০"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital