শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নেচার ইনডেক্সে একাডেমিকে ১০ম, রসায়নে দ্বিতীয় জবি বসুন্ধরা শপিং মলে শত শত মানুষের সামনে যুবকের রহস্যজনক মৃত্যু যুদ্ধক্ষেত্রে এআই ব্যবহার ‘সভ্যতার জন্য হুমকি’: পোপ লিও, আসছে নতুন ইশতেহার ১২৭তম নজরুল জন্মজয়ন্তী ও তারুণ্যের ভাবনা পঞ্চগড়ে কোরবানির ঈদকে ঘিরে কামারশালায় ব্যস্ততা থাকলেও বিক্রি কম নতুন সরঞ্জামের প্রতিমন্ত্রীর উদ্বোধনে পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু পঞ্চগড়ে ঈদের আগে সড়কে ধান-খড়, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসে আজ পবিত্র আরাফার দিন ঈদের বাস, ডুয়েট শিক্ষার্থীদের ‘অধিকার’ এর প্রশ্ন লালপুরে ফাঁকা রাস্তায় ডাকাতির সময় ৩ জন ডাকাত সদস্য আটক

সাইবার হামলার মাধ্যমে ইসরায়েলের রেলব্যবস্থা অচল করে দিয়েছে ইরান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ২৫ মোট ভিউ
Oplus_16908288

ইরান সাইবার হামলার মাধ্যমে ইসরায়েলের রেলওয়ে ব্যবস্থা অচল করে দিয়েছে বলে দাবি করেছে দেশটির সংবাদ সংস্থা ফার্স। বৃহস্পতিবার (১২ মার্চ) সংবাদ সংস্থাটির প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস।

ফার্সের প্রতিবেদনে বলা হয়, ‘ইসরায়েলের রেলওয়ে ব্যবস্থা হ্যাক করা হয়েছে। সাইবার হামলার ফলে শত্রুর রেলব্যবস্থা অচল হয়ে পড়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব রেলস্টেশন নিরাপদ নয়।’

এদিকে বুধবার (১১ মার্চ) স্থানীয় সময় রাত দেড়টার দিকে উত্তর উপসাগরে ইরাকের উপকূল থেকে প্রায় পাঁচ নটিক্যাল মাইল দূরে দুটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হেনেছে।

হামলার পর উভয় জাহাজেই আগুন লাগে বলে জানিয়েছে ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন (ইউকেএমটিও)। পরে জাহাজ দুটির সব ক্রু সদস্যকে সরিয়ে নেয়া হয়। ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, মোট ৩৮ জন নাবিককে উদ্ধার করা হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে।

এদিকে ইরাকের বন্দর কর্তৃপক্ষের অধীন প্রতিষ্ঠান জেনারেল কোম্পানি ফর পোর্টস অব ইরাক (জিসিপিআই)–এর মহাপরিচালক জানিয়েছেন, তেল টার্মিনালগুলোর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে বাণিজ্যিক বন্দরগুলো এখনও চালু রয়েছে।

আরব আমিরাত উপকূলেও জাহাজে হামলা
ইউকেএমটিও জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে সংযুক্ত আরব আমিরাতের উপকূল থেকে প্রায় ৩৫ নটিক্যাল মাইল দূরে হরমুজ প্রণালির কাছাকাছি একটি কনটেইনার জাহাজেও অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হেনেছে। এই হামলায় জাহাজে আগুন লেগে যায়। তবে সব ক্রু সদস্য নিরাপদ আছেন বলে জানিয়েছে সংস্থাটি।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital