শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

হাদি হত্যার বিচারে বিলম্বের কারণ জানতে চাইলেন আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৪১ মোট ভিউ
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারে বিলম্ব নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। রবিবার (১৫ মার্চ) দুপুর ২টা ৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

পোস্টে ড. আসিফ নজরুল বলেন, শরীফ ওসমান হাদি ছিলেন গণমানুষের অতিপ্রিয় মুখ। অনেক মানুষ তাকে হাদি হত্যার বিচারের বিষয়ে অনুরোধ করতেন। তিনি সরকারে থাকা অবস্থায় জানিয়েছিলেন যে এ মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে। তাঁর আশা ছিল, তাদের সরকারের মেয়াদকালেই এ বিচার সম্পন্ন হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনো এ হত্যাকাণ্ডের বিচার শুরুই করা যায়নি বলে উল্লেখ করেন তিনি।

আরও দেখুন:মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে

তিনি আরও জানান, চলতি বছরের ৬ জানুয়ারি হাদি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। তবে মামলার বাদী অভিযোগপত্রে সন্তুষ্ট না হয়ে এর বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন। এ ধরনের মামলায় নারাজি আবেদন করা হলে আদালতের পক্ষে অভিযোগপত্র গ্রহণ করে বিচার শুরু করা সমীচীন হয় না। এ কারণে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-কে নির্দেশ দেন। সেই তদন্ত এখনো শেষ হয়নি, ফলে বিচার কার্যক্রমও শুরু করা সম্ভব হয়নি।

ড. আসিফ নজরুল বলেন, সিআইডির তদন্ত শেষে নতুন করে অভিযোগপত্র দাখিল করা হলে এবং তাতে যদি আর নারাজি না আসে, তাহলে বিচার কার্যক্রম শুরু হবে। তবে তদন্তে ত্রুটি, অসম্পূর্ণতা বা অন্য কোনো কারণে বাদী আবারও নারাজি দিলে বিচার আরও বিলম্বিত হতে পারে।

তিনি আরও বলেন, আদালত সার্বিক বিবেচনায় উপযুক্ত মনে করলে বাদীর নারাজি আবেদন উপেক্ষা করে বিচার শুরু করতে পারে। তবে সে ক্ষেত্রে বিচার নিয়ে বিতর্ক তৈরি হওয়ার আশঙ্কা থাকে।

পোস্টে তিনি উল্লেখ করেন, সাধারণভাবে অনেকেই মনে করেন তদন্ত ও বিচার খুব সহজ বিষয়, কিন্তু বাস্তবে তা এতটা সরল নয়। তবে সবার সদিচ্ছা থাকলে বিলম্ব কমানো সম্ভব এবং সঠিক তদন্ত ও বিচারও নিশ্চিত করা যায়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সদিচ্ছা থাকা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital