শনিবার, ৩০ মে ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নেচার ইনডেক্সে একাডেমিকে ১০ম, রসায়নে দ্বিতীয় জবি বসুন্ধরা শপিং মলে শত শত মানুষের সামনে যুবকের রহস্যজনক মৃত্যু যুদ্ধক্ষেত্রে এআই ব্যবহার ‘সভ্যতার জন্য হুমকি’: পোপ লিও, আসছে নতুন ইশতেহার ১২৭তম নজরুল জন্মজয়ন্তী ও তারুণ্যের ভাবনা পঞ্চগড়ে কোরবানির ঈদকে ঘিরে কামারশালায় ব্যস্ততা থাকলেও বিক্রি কম নতুন সরঞ্জামের প্রতিমন্ত্রীর উদ্বোধনে পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু পঞ্চগড়ে ঈদের আগে সড়কে ধান-খড়, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসে আজ পবিত্র আরাফার দিন ঈদের বাস, ডুয়েট শিক্ষার্থীদের ‘অধিকার’ এর প্রশ্ন লালপুরে ফাঁকা রাস্তায় ডাকাতির সময় ৩ জন ডাকাত সদস্য আটক

ঈদের আগে ব্যাংকের নতুন সময়সূচি, জেনে নিন কোন এলাকাগুলোতে সুবিধা মিলবে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৬ মোট ভিউ

 

 

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটে আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে দেশের পাঁচ সিটি করপোরেশনের নির্ধারিত হাট এলাকায় ব্যাংকিং কার্যক্রমের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ঈদের আগের দিন পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় নির্ধারিত শাখা, উপশাখা ও অস্থায়ী বুথ রাত ১০টা পর্যন্ত চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

 

রবিবার (২৪ মে) বাংলাদেশ ব্যাংক দেশের সব তফশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেয়।

 

চিঠিতে বলা হয়, নির্ধারিত কোরবানির হাট এলাকায় ব্যাংকের শাখা, উপশাখা অথবা হাটভিত্তিক অস্থায়ী বুথগুলো সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সেবা কার্যক্রম পরিচালনা করবে।

 

এবারের ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, রাজশাহী সিটি করপোরেশন এবং রংপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে কোরবানির পশুর হাট পরিচালিত হবে।

 

আরও পড়ুন : ঈদ সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ মনিটরিং সেল, নজরে নিরাপত্তা ও যানজট

 

 

 

বাংলাদেশ ব্যাংক তাদের নির্দেশনায় উল্লেখ করেছে, এসব হাটে বিপুল সংখ্যক ক্রেতা ও ব্যবসায়ীর উপস্থিতি ঘটে এবং নগদ অর্থের বড় অঙ্কের লেনদেন হয়। তাই অর্থ লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

চিঠিতে আরো বলা হয়, “কোরবানির পশুর হাটের কাছাকাছি ব্যাংকের শাখা বা উপশাখা এবং সংশ্লিষ্ট পশুর হাটে স্থাপন করা অস্থায়ী বুথ ব্যবহার করে ক্রেতা ও ব্যবসায়ীরা যেন ক্রয়-বিক্রয়ের অর্থ সহজে লেনদেন করতে পারেন সেটা নিশ্চিত করতে ব্যাংকিং সহায়তা জরুরি।”

 

সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগের ফলে হাটকেন্দ্রিক আর্থিক কার্যক্রম আরও নিরাপদ ও সহজ হবে এবং নগদ অর্থ বহনের ঝুঁকিও কমবে।

শেয়ার করুন

One thought on "ঈদের আগে ব্যাংকের নতুন সময়সূচি, জেনে নিন কোন এলাকাগুলোতে সুবিধা মিলবে"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital