বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঈদ সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ মনিটরিং সেল, নজরে নিরাপত্তা ও যানজট

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৩ মোট ভিউ

 

 

আসন্ন ঈদুল আজহাকে ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সড়ক-মহাসড়কের যান চলাচল এবং ঈদের জামাতের নিরাপত্তা কার্যক্রম তদারকির জন্য বিশেষ আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

 

রবিবার (২৪মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সংক্রান্ত তথ্য জানানো হয়।

 

আদেশ অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ সচিবালয়ের ৮ নম্বর ভবনের ১১ নম্বর কক্ষে অবস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইসিটি সেল থেকে এ কার্যক্রম পরিচালিত হবে।

 

ঈদকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সড়ক ও মহাসড়কে যানজটের অবস্থা পর্যবেক্ষণ এবং ঈদের জামাতকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা তদারকির উদ্দেশ্যে ১৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

 

কমিটির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন-১ অধিশাখার যুগ্মসচিব মো. জসিম উদ্দীন। এছাড়া মন্ত্রণালয়ের বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীদের সদস্য হিসেবে রাখা হয়েছে।

 

 

আরও পড়ুন :চার বড় প্রকল্পে এডিবির ১৪০ কোটি ডলার সহায়তা, সই হলো দ্বিপাক্ষিক চুক্তি

 

 

 

 

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন— মাদক-১ শাখার উপসচিব মো. মাহবুব আলম, প্রশাসন-১ শাখার উপসচিব মো. তোফায়েল হোসেন, কারা-১ শাখার উপসচিব মো. হাফিজ-আল-আসাদ, বাজেট-১ শাখার উপসচিব বিকাশ বিশ্বাস, পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ, রাজনৈতিক-২ শাখার উপসচিব কে. এম. ইয়াসির আরাফাত, সীমান্ত-১ শাখার সিনিয়র সহকারী সচিব মরিয়ম জাহান, রাজনৈতিক-২ শাখার প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুর রহমান, প্রশাসন-২ শাখার প্রশাসনিক কর্মকর্তা মো. জাহিদ হাসান, শৃঙ্খলা অনুবিভাগের ব্যক্তিগত কর্মকর্তা গনেশ চন্দ্র মন্ডল, পরিকল্পনা-৪ শাখার অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক অসিত কুমার মন্ডল, আনসার-১ শাখার অফিস সহায়ক নারায়ন চন্দ্র বৈষ্ণব।

 

এ ছাড়া কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আইসিটি সেলের প্রোগ্রামার প্রকাশ চন্দ্র কর্মকার।

 

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদযাত্রা ও ঈদ উদযাপনকে কেন্দ্র করে জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সমন্বিত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এই মনিটরিং সেল কাজ করবে।

শেয়ার করুন

One thought on "ঈদ সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ মনিটরিং সেল, নজরে নিরাপত্তা ও যানজট"

Comments are closed.

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital