সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
Manarat Invitational- Chapter One এ বিজয়ী জবি ডিবেটিং সোসাইটির টিম ‘একাত্তরের গণহত্যা’ জবি মনোবিজ্ঞান অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে আরিফুল-শাকিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬ ভৈরবে সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সৈকতকে কুপিয়ে হত্যা জুলাই সনদের পথ ধরেই হাঁটবে সরকার: আইনমন্ত্রী তিন বন্ধুর হাত ধরে মফস্বলে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’ সিংড়ার সাবেক এমপি আবুল কালাম আজাদের ১১তম মৃত্যুবার্ষিকী আজ বানরীপাড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক নীলফামারীতে এনডিইএ’র আহ্বায়ক কমিটি ঘোষণা ২১ শে আগস্ট উপলক্ষে জবিতে ব্যানার দিয়ে উপস্থিতি জানান দিল ছাত্রলীগ

নিজ এলাকা চারঘাটে জকসু নেতা জাহিদের উদ্যোগে শিশুদের কোরআন তেলাওয়াত ও ইফতার মাহফিল

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৯৭ মোট ভিউ

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহীর চারঘাট উপজেলায় শিশু-কিশোরদের নিয়ে এক ব্যতিক্রমী আয়োজনের উদ্যোগ নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) কার্যনির্বাহী সদস্য মোঃ জাহিদ হাসান।

 

আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) তার নিজ এলাকা চারঘাটের সারদায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হামদ্-নাত ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা এবং ইফতার মাহফিল’।

 

আয়োজক সূত্রে জানা গেছে, সারদার পশ্চিম বালিয়াডাঙ্গা জামে মসজিদে বৃহস্পতিবার বিকেল ৪টায় এই প্রতিযোগিতা শুরু হবে। ২৯তম রমজানের এই বিশেষ আয়োজনে ১৫ বছরের কম বয়সী যেকোনো শিশু অংশগ্রহণ করতে পারবে। প্রতিযোগিতা শেষে সবার অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ইফতার মাহফিল।

 

প্রতিযোগিতায় হামদ্-নাত এবং কোরআন তেলাওয়াত উভয় বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া শিশুদের আরও বেশি উৎসাহিত করতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবার জন্যই থাকছে বিশেষ সৌজন্য পুরস্কার। পুরো আয়োজনটি জকসু নেতা মোঃ জাহিদ হাসানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে।

 

নিজ এলাকায় এমন উদ্যোগ নেওয়ার বিষয়ে মোঃ জাহিদ হাসান বলেন, “আমি মূলত চাই আমার গ্রামসহ প্রতিটি এলাকায় ছোট বয়স থেকেই সবাই নিজ নিজ ধর্মের প্রতি আগ্রহী হোক। এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো সামাজিকীকরণ। ছোটবেলা থেকেই একটি প্রতিযোগিতামূলক কিন্তু আনন্দমুখর পরিবেশে সবার মাঝে অংশগ্রহণের মাধ্যমে শিশুরা যেন নিজেদের জড়তা কাটিয়ে সাহসী হয়ে উঠতে পারে, সেই লক্ষ্যেই আমার এই প্রয়াস।”

 

স্থানীয়রা মনে করছেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর নিজ গ্রামে এমন উদ্যোগ শিশু-কিশোরদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ জাগিয়ে তোলার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস ও সামাজিক সম্প্রীতি বাড়াতে দারুণ ইতিবাচক ভূমিকা রাখবে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital