বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

জকসুর পাঠাগার সম্পাদকের উদ্যোগে উন্মুক্ত লাইব্রেরির দুটি কক্ষ খুলে দেওয়ার সিদ্ধান্ত 

জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৮১ মোট ভিউ
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) পাঠাগার ও সেমিনার সম্পাদক মোঃ রিয়াসাল রাকিবের উদ্যোগে শিক্ষার্থীদের চাহিদার পড়াশোনার সুবিধার্থে উন্মুক্ত লাইব্রেরির দুটি কক্ষ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

সোমবার (২৩ মার্চ) জকসুর পাঠাগার ও সেমিনার সম্পাদক মোঃ রিয়াসাল রাকিব নিজের ফেসবুক আইডি থেকে করা এক পোস্টের এই তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, যেসব শিক্ষার্থী এই সময়ে পড়াশোনা চালিয়ে যেতে চান, তারা এখন থেকে উন্মুক্ত লাইব্রেরির এই দুটি কক্ষে এসে পড়তে পারবেন। ক্যাম্পাস পুনরায় খোলার আগ পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত কক্ষ দুটি শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ উন্মুক্ত থাকবে।

 

এছাড়াও তিনি উল্লেখ করেন যে, আগামী রবিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল (কেন্দ্রীয়) এবং উন্মুক্ত লাইব্রেরি পুনরায় তাদের স্বাভাবিক ও নিয়মিত সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

 

শিক্ষার্থীদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জকসু পাঠাগার ও সেমিনার সম্পাদক রিয়াসাল রাকিবের এই সাময়িক ও কার্যকরী উদ্যোগ সাধারণ শিক্ষার্থীদের মধ্যেই ইতিবাচক সাড়া ফেলেছে।

 

আরও পড়ার: বিএনপি সরকারের এক মাস, যেসব বার্তা পাওয়া গেল

 

উন্মুক্ত লাইব্রেরিতে নিয়মিত পড়াশোনা করা পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ মোকছেদুল ইসলাম নিজের স্বস্তি প্রকাশ করে বলেন, “ক্যাম্পাস বন্ধ থাকায় মেস বা আবাসিক হলে পড়াশোনার মনোযোগ ধরে রাখা বেশ কঠিন হচ্ছিল। জকসুর এই উদ্যোগ আমাদের মতো সাধারণ শিক্ষার্থীদের জন্য বড় একটি স্বস্তি। সকাল থেকে রাত পর্যন্ত এমন নিরিবিলি পরিবেশে পড়ার সুযোগ পাওয়ায় আমাদের একাডেমিক পড়াশোনা চালিয়ে নেওয়া অনেক সহজ হয়েছে।”

 

এই উদ্যোগে উপকৃত হওয়া জবির চাকরি প্রত্যাশী এক শিক্ষার্থী মোঃ মুশফিকুর রহমান বলেন, “সামনে আমাদের অনেকেরই বিভিন্ন চাকরির পরীক্ষা ও সেমিস্টার ফাইনাল রয়েছে। এমন সময়ে লাইব্রেরি বন্ধ থাকলে আমাদের প্রস্তুতির ব্যাপক ক্ষতি হতো। এই উদ্যোগের ফলে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত দীর্ঘসময় পড়ার সুযোগ পাওয়ায় আমরা যারা নিরিবিলি পড়াশোনা করতে চাই, তারা দারুণভাবে উপকৃত হবো। রাকিব ভাই ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এর জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।”

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital