বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত জুলাই ডকুমেন্টারিতে ছবি না থাকায় ক্ষোভ, উত্তেজনার মধ্যে অনুষ্ঠান বয়কট ছাত্রদলের একাংশের নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো গবেষণা প্রকল্প ২০২৫-২৬ অর্থবছরের সেমিনার জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর মোজাফফরের বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বাজারে যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ বাংলাদেশে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ৪০০ ড্রোন দিয়ে রাশিয়ায় হামলা ইউক্রেনের এক বছর মেয়াদি মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব সারাদেশে ‘ফ্যামিলি কার্ড’ সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

জবিতে ছাদ ধসে দুই শিক্ষার্থী আহত

তানিয়া শবনম, জবি প্রতিনিধি
  • প্রকাশের সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩৩ মোট ভিউ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর গণিত বিভাগের একটি সেমিনার কক্ষে ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। তারা হলেন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তানফির নিয়াজ ফাহিম ও মো. মাহফুজুর রহমান মিতুল।

 

 

বুধবার (১ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে অ্যাম্বুলেন্সে করে তাদের বাসায় পাঠানো হয়।

জানা গেছে, সকালে সেমিনার কক্ষে অবস্থানকালে হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়ে তাদের ওপর। এতে একজনের মাথায় এবং অপরজনের পিঠে গুরুতর আঘাত লাগে। দ্রুত সহপাঠীরা তাদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

 

 

ঘটনার পর ক্যাম্পাসের বিভিন্ন ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নেতারা প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন।

জকসুর এক নেতা বলেন, দীর্ঘদিন ধরেই অনেক ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয়। ভূমিকম্পসহ বিভিন্ন ঘটনার পরও স্থায়ী সংস্কার উদ্যোগ না থাকায় শিক্ষার্থীরা অনিরাপদ পরিবেশে ক্লাস করতে বাধ্য হচ্ছেন।

 

 

অন্যদিকে, আহতদের চিকিৎসা ও সহায়তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানান জকসুর আরেক নেতা। একইসঙ্গে তিনি দ্রুত ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারের দাবি জানান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী জানান, ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে কাজ শুরু করার সিদ্ধান্ত আগে থেকেই নেওয়া হয়েছে এবং বড় ধরনের সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, ইতোমধ্যে ভবনের কিছু অংশে সংস্কার কাজ সম্পন্ন হয়েছে এবং বাকিগুলোও চলমান।

 

 

তিনি আরও জানান, কক্ষে থাকা ফলস সিলিংয়ের কারণে মূল ছাদের ফাটল আগে শনাক্ত করা যায়নি। বর্তমানে এসব সিলিং খুলে ফেলা হচ্ছে, যাতে ভবনের ঝুঁকিপূর্ণ অংশগুলো সহজে চিহ্নিত করা যায়। পাশাপাশি পুরো বিজ্ঞান ভবনের নকশা ও হিসাব সম্পন্ন হয়েছে এবং অর্থ বরাদ্দ পেলেই পূর্ণাঙ্গ সংস্কার কাজ শুরু করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ ...
কপিরাইটঃ ২০২৬ দৈনিক সংবাদ শিরোনাম এর সকল স্বত্ব সংরক্ষিত।
Developed by Infix Digital